ঈদের আগেই ফিরছেন ববিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসিসিআইয়ের শুভেচ্ছাদূত হয়ে রোজার ঈদের আগে যুক্তরাষ্ট্রে যান ববিতা। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয়ে গত ১০ সেপ্টেম্বর ববিতাকে আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের তহবিল গড়তে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করে তিনি কানাডা ভ্রমণ করেছেন। ববিতার বোন চম্পা জানান, ববিতা কানাডার বিভিন্ন স্কুলের শিশুদের কাছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের গল্প বলেছেন। সেখান থেকে ববিতা গেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে। এরপর যাবেন নিউইয়র্ক।চম্পা আরও জানান, ববিতা কোরবানির ঈদের আগেই দেশে ফিরবেন। পরবর্তী সময়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের তহবিল গড়তে নানা উদ্যোগ নেবেন তিনি