ঈদের আগেই বেতন-বোনাসের আশ্বাস পোশাকশিল্প মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় তাঁরা এ প্রতিশ্রুতি দিয়েছেন।বৈঠকে শেষে বের হয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগেই বেতন, বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। এ ব্যাপারে জানতে চাইলে শফিউল ইসলাম মহিউদ্দিনও সম্মতি প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে শ্রমমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বকেয়া বেতন ও বোনাসকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকতে শিল্প পুলিশ, পুলিশ, র্যাব ও গোয়েন্দা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।