ঈদের কয়েকটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যি কথা বলতে, নিজের কাজের পোস্টমর্টেম করতে করতেই আমার দিন কাটে। কোনো দিন কল্পনাও করিনি, অন্যদের কাজ নিয়ে আলোচনার দায়িত্ব আমার ওপর চেপে বসবে। কিন্তু দায়িত্ব যখন নিয়েছি, সেটা সত্ভাবেই করতে চাই। যা লিখছি বা লিখব, তা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত, কাউকে আহত করার জন্য নয়।নির্বাচিতা—প্রিন্স মাহমুদদুই বছর বিরতির পর প্রিন্স মাহমুদের আবার ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি। তিনি বরাবরই কথায়-সুরে ভিন্ন ভিন্ন স্বাদ দিয়ে এসেছেন। অ্যালবামের প্রচ্ছদটি অত্যন্ত সাদামাটা মনে হয়েছে। আরও ভিন্ন কিছু করা যেত। প্রচ্ছদে ফাহমিদা নবীকে প্রথম সারিতে রাখা উচিত ছিল।গানের কথা এককথায় অসাধারণ। অ্যালবামের গানে ভিন্ন মাত্রার সুর এবং সব গানই ভিন্ন ভিন্ন আঙ্গিকের। এককথায় বৈচিত্র্যময়। ভালো লেগেছে।সংগীতায়োজন সম্পর্কে খুব ছোট করে বলতে গেলে এককথায় অত্যন্ত পরিমিত কিন্তু পরিপূর্ণ মনে হয়েছে।গায়কীর ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকেই ভালো গেয়েছেন। তবে একেবারেই ব্যক্তিগত অভিমত থেকে জানতে চাইলে আমি বলব, আমার ভালো লেগেছে ফাহমিদা নবী ও এলিটার গাওয়া। ধন্যবাদ জানাই প্রিয়াংকা গোপকে তাঁর চমত্কার গায়কীর জন্য। প্রিয়াংকা অত্যন্ত উঁচুমানের একজন উচ্চাঙ্গসংগীতশিল্পী। তাঁর গানটি সে ধরনের আশপাশের কিছু হলে হয়তো আরও ভালো হতো।সাউন্ড বিষয়ে গেলে দুটি দিক উল্লেখ করতে চাই। একটি হলো, অতিমাত্রায় পিচ কারেক্টরের ব্যবহার। এই অ্যালবামে যাঁরা গেয়েছেন, তাঁদের প্রায় প্রত্যেকেই ভালো গাইয়ে। পিচ কারেকশনের রেশিও একটু কম হলে ভালো হতো। দ্বিতীয়ত, খুব তাড়াহুড়া করে মিক্স মাস্টার করা হয়েছে বলে মনে হয়েছে। সবশেষে একই গানের এতগুলো ভার্সন দেওয়াটা আমার কাছে একটু বেশিই লেগেছে। প্রয়োজন ছিল না।আড়ি—মিনারঅত্যন্ত নবীন ছটফটে এক তরুণ। মেধায় সত্যিই ও বিস্ময়কর। মিনারের লেখা গানগুলোর মধ্যে এক অদ্ভুত পরিপক্বতা আছে, যা সত্যিই ওর বয়সকে ছাপিয়ে যায়। অনেক উঁচুমানের লিরিক! প্রচ্ছদটা ভালো লেগেছে। নতুন কনসেপ্ট। হাতটা ফোকাসে কিন্তু মিনার আউট অব ফোকাস।ব্যাপারটা অন্যরকম। ভালো লেগেছে।সুর ভালো করেছে। ভিন্ন স্বাদ। ভিন্ন অ্যাপ্রোচ। তাহসানকে ধন্যবাদ দিতেই হয় ওর পরিমিত সংগীতায়োজনের জন্য। অত্যধিক ইনস্ট্রুমেন্টের ব্যবহার নেই; কিন্তু অসম্পূর্ণ মনে হয় না। দারুণ তাহসান। সাউন্ড এককথায় দারুণ। অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন সাউন্ড। তাহসানের কাছ থেকে কিছু টিপস নিতে হবে। কী বলো তাহসান?‘আখের গোছার’ গানটা ভালো লেগেছে বেশি। ফোক আর ব্লুজের সংমিশ্রণ। মিনারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।স্বপ্নডানা—মিলন মাহমুদবর্তমানে বাংলাদেশের সংগীতাঙ্গনে যে কজন ভালো শিল্পী আছেন, মিলন মাহমুদ তাঁদের একজন, সেটা বলাই বাহুল্য। একাধারে ভালো কণ্ঠশিল্পী, সফল গীতিকবি এবং একজন সুরকার।গানের কথা যথারীতি কাব্যিক ভঙ্গিতে উপস্থাপিত। সুচিন্তিত লেখা, বেশ উঁচুমানের কথা। সুর ও গায়কীতে মিলন মাহমুদ সত্যিই অত্যন্ত উঁচুমানের, সেটা বারবারই আমার লেখায় ফিরে আসছে। এর কারণ তাঁর সুর ও গায়কীতে এর যথার্থ প্রয়োগ।সংগীতায়োজন যিনি করেছেন, তিনি অত্যন্ত নবীন একজন কম্পোজার আমাদের এই ইন্ডাস্ট্রিতে। বনি অত্যন্ত মেধাবী একজন মিউজিশিয়ান। আমার কিছু পর্যবেক্ষণ আছে, সেটা খোলাখুলি বলতে চাই। যেমন: প্রথম গানটা একটি ‘ইমন’ রাগের ছায়ায় সুর করা, কিন্তু কিছু অপ্রয়োজনীয় কর্ডের ব্যবহার গানটির মূল ধুন থেকে শ্রোতাকে সরিয়ে নিয়ে যায়। বনিকে এটা লক্ষ রাখতে হবে। মিক্স/মাস্টারিংয়ে জুয়েল মোরশেদ খুবই ভালো করেছেন। অত্যন্ত ভালো মানের সাউন্ড করেছেন জু, মাস্টারিংও বেশ ভালো। জু এমনিতেই অত্যন্ত ভালো একজন শব্দ প্রকৌশলী। গ্রেট জব জু। প্রচ্ছদ নিয়ে আমার মনে হয়েছে, রঙের ব্যাপারটা উল্টো হলে ভালো হতো আরও বেশি। শিল্পীকে কালোতে সাদা পটভূমিতে হয়তো আরও ভালো লাগত। মুন ও কর্নিয়া দুজন সহশিল্পী নিয়ে আরও ভাবা উচিত ছিল।গড়ব বাংলাদেশ—শূন্য‘শূন্য’ বর্তমানে বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে এক নতুন মাত্রা বলে আমি মনে করি এবং অত্যন্ত মেধাবী কিছু মিউজিশিয়ান রয়েছে এখানে; যা নিঃসন্দেহে আমাদের ব্যান্ড মিউজিকের জন্য সত্যিই আনন্দের। গানের কথা বেশ ভালো। অযথা কঠিন কঠিন শব্দ ব্যবহার করে দুর্বোধ্য করা নয়, বরং বেশ সহজ কথা যা বেশ ইতিবাচক মনে হয়। সুরও সহজভাবে সহজ ভঙ্গিতে করা। সহজে মনে রাখা যায়, গাওয়া যায়—এ রকমই সুরগুলো—যা সত্যিকার অর্থে বেশ কঠিন কাজ। শূন্য তা বেশ ভালোভাবেই করেছে। গাওয়াও আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ মেলোডি আছে গায়কের গলায় বলতেই হবে। ভোকাল টোনটা বেশ মনে লাগার মতো। সুন্দর গায়কী। সাউন্ড এককথায় দারুণ। সংগীতায়োজন অত্যন্ত পরিমিত কিন্তু একটি ব্যান্ডের সাউন্ড যেমন হওয়া উচিত, তেমনটাই। সেটা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে এনিটার ওয়ার্কগুলো বেশ ভালো লাগার মতো। ফুয়াদ ফিট শূন্য হাতে গানটা বেশ ভালো লেগেছে। লালন সাঁইয়ের গানটার অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে। তবে আরেকটু মাইল্ড হলে হয়তো ভালো হতো আরও বেশি। গিটার সলোটা wah-তে না বাজিয়ে প্লেইন গিটারে বাজলে হয়তো আরও মেলোডিয়াস লাগবে। শূন্যর সাফল্য কামনায়।ভালোবাসি তোমায়—আরফিন রুমীঅ্যারেঞ্জমেন্ট ভালো। সুরে গায়। সর্বোপরি শুনতে শ্রুতিমধুর মনে হয়। ব্যক্তিগত অ্যালবামের প্রচ্ছদে সহশিল্পীদের উপস্থাপনা ভালো লাগেনি। শুভমিতা অত্যন্ত উঁচুমানের শিল্পী, তাঁকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আরফিন রুমির পুরো অ্যালবামটি শুনলে মনে হয়, হাবিব ওয়াহিদের মিউজিক সে অনেক ভালোবাসে।সিম্পলি কণা—কণাযেহেতু অ্যালবামের বেশির ভাগ গানই আমার করা, তাই এর মূল্যায়নটা শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম। যথারীতি ফুয়াদ আল মুক্তাদির অনেক ভালো করেছে। তবে বিয়েবাড়ি শিরোনামের গানটি নিয়ে আরেকটু ভাবতে পারত। শ্রীলঙ্কান কম্পোজারের কাজও অনেক সুন্দর হয়েছে। তিনি অনেক ভালো কাজ করেন। বাংলাদেশে তাঁকে স্বাগতম। ইরাজের কম্পোজিশনে কণ্ঠশিল্পী কণার গায়কীর ভূমিকা খুব একটা আছে বলে মনে হয় না। সর্বোপরি অ্যালবামে সে অনেক ভালো করেছে। প্রচেষ্টা চমত্কার। সাউন্ড পরিচ্ছন্ন।অনিদ্রা—তৌসিফঅনিদ্রা অ্যালবামটিতে তৌসিফের গায়কী ভালো। প্রথম গানের বাঁশির সুরটা বেসুরো মনে হলো। অ্যারেঞ্জমেন্ট এবং সাউন্ড মিক্সিং ভালো।এফএনএফ—প্রত্যয় খানপ্রত্যয় খান একেবারে খুদে একজন সংগীত পরিচালক। এই খুদে সংগীত পরিচালকের প্রতি আমাদের সবারই রইল শুভেচ্ছা ও আশাবাদ। এই বয়সে সে যা করেছে, তার এই সাহসকে সাধুবাদ জানাই। অ্যালবামের দ্বিতীয় গান ‘সেই বিকেল’-এ ইমরান ও প্রমা বেশ ভালো গেয়েছে। তৃতীয় গান ‘প্রিয়তমা’ শুনলে মনে প্রত্যয়ের গায়কীর সঙ্গে ওর বড় ভাই হূদয়ের বেশ সাদৃশ্য পাওয়া যায়। প্রমিতির গাওয়া ‘রঙিন হাতে’ গানটিতে উচ্চারণের দিকে খেয়াল রাখা উচিত বলে মনে করছি। ‘শীতল মায়া’ গানটি অমিদ ও নওমী বেশ ভালো গেয়েছে। সবশেষে বয়স অনুযায়ী প্রত্যয় ভালো করার চেষ্টা করেছে।ব্ল্যাক—ব্ল্যাকঅন্যান্য অ্যালবামের সঙ্গে ব্ল্যাকের অ্যালবামের সাউন্ডের একটা বিশেষ পার্থক্য রয়েছে। প্রথমে শুনে মনে হয়েছে মিক্স-মাস্টারিংয়ে আরেকটু যত্ন করা যেতে পারত। সর্বোপরি অ্যালবামটিতে টনির বাজানোটা অনেক চমত্কার। আত্মকেন্দ্রিক গানটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। নীলগিরি গানটি শুনলে ব্ল্যাকের নিয়মিত ধারা থেকে বের হওয়ার একটা প্রয়াস মনে হয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সমর্পণ—ওয়ারফেইজ, হাবিব ও অর্থহীন‘খাঁচার ভিতর অচিন পাখি’ গানটি ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। ওয়ারফেইজের এই প্রচেষ্টা ভালো লাগার মতো। মিজানকে সবাই এত দিন হার্ড রক গানের শিল্পী হিসেবেই চিনত। খাঁচার ভিতর অচিন পাখি গানটির মাধ্যমে এবার নতুন এক মিজানকে সবাই চিনতে পেরেছে। ইস্টার্ন মেলোডি গানও যে মিজান ভালো গায়, সেটার স্বাক্ষর সমর্পণ অ্যালবামে পাওয়া গেছে। হাবিবের কণ্ঠে ‘কেন পিরিতি বাড়াইলিরে বন্ধ’ু চমত্কার কিন্তু পরিমিত সংগীতায়োজনের জন্য খুব ভালো লেগেছে। অর্থহীনের গাওয়া ‘মাটিরও পিঞ্জিরা’ গানটি ভিন্ন সংগীতায়োজনের জন্য একটু অন্য রকম লেগেছে।