ঈদের চাঁদ নিয়ে পাকিস্তানের আদালতে ওলামারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদ দেখার ওপরই নির্ভর করে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন। প্রতিবছর বাংলাদেশের কিছু এলাকার মানুষ এক বা দুদিন আগে ঈদ উদযাপন করে। পাকিস্তানেও এ রেওয়াজটি দেখা যায়। এ বছর দেশটির মানুষ তিন অঞ্চলে ভাগ হয়ে তিনটি ভিন্ন দিনে ঈদ উদযাপন করে। চাঁদ দেখা নিয়ে একমত না হওয়ায় বিভিন্ন সময়ে ঈদ উদযাপন করার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে পাকিস্তানের ওলামা পরিষদ। আজ শুক্রবার জিয়ো নিউজের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, পাকিস্তান ওলামা পরিষদের চেয়ারম্যান হাফিজ তাহির আশরাফি বলেন, চাঁদ দেখার বিষয়টি জ্যোতির্বিদদের ওপর ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, বহু বছরের মতো এবারও চাঁদ দেখা নিয়ে নানা মতবিরোধ দেখা দেয়। এ বছর পাকিস্তানে তিনটি ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে একদিন, খাইবার পাখতুনখাওয়ায় আরেক দিন ও দেশের অন্যসব এলাকায় অন্য একদিনে ঈদ উদযাপন করা হয়েছে।