ঈদের টেলিছবিতে পূর্ণিমা ও মিলন
ঈদের জন্য নির্মিত একটি টেলিছবিতে একসঙ্গে অভিনয় করলেন পূর্ণিমা ও মিলন। টেলিছবিটির নাম ‘তবুও আছো তুমি’। রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলীক। এটি পূর্ণিমা ও মিলন জুটির পঞ্চম কাজ।টেলিছবির গল্পে দেখা যাবে, নোলক (পূর্ণিমা) গ্রামের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। দেখতে সুন্দরী। একই গ্রামের বখাটে ছেলে ভদ্র (শামীম জামান) পছন্দ করে নোলককে। কিন্তু নোলক পছন্দ করে সাইয়ামকে (আনিসুর রহমান মিলন)। তবে কেউ কাউকে সরাসরি ভালোবাসার কথা বলতে পারে না। অবশ্য পারিবারিকভাবে তাঁদের বিয়ে ঠিক আছে। এরই মধ্যে নোলকের বড় ধরনের একটা অসুখ ধরা পড়ে। বিয়ের আগের রাতে হঠাত্ মারা যান নোলক। এভাবেই তবুও আছো তুমি টেলিছবির গল্প এগিয়ে যায়।মিলন বলেন, ‘পূর্ণিমার সঙ্গে এরই মধ্যে চারটি কাজ হয়েছে। এটি পাঁচ নম্বর। একসঙ্গে কাজ করতে গেলে আমি আর পূর্ণিমা অনেক ইম্প্রভাইজ করি। তা ছাড়া পারস্পরিক সম্পর্কের জায়গাটা ভালো হওয়ায় কাজগুলো ভালো হয় বেশি। তবু আছো তুমি টেলিছবির গল্পের একটা চমত্কার অংশ রয়েছে য সবারই ভালো লাগবে।’তবু আছো তুমি টেলিছবিটি ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ১০ মিনিটে দেখানো হবে বাংলাভিশনে।পূর্ণিমা ও মিলন প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘নন্দিনী ও একটি অসমাপ্ত গল্প’তে। এটি ২০০৮ সালে ঈদে প্রচারিত হয়।