ঈদের দিনে ঘুরতে বের হয়ে কলেজছাত্র নিহত
ঈদের দিনে ঘুরতে বের হয়ে মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে মেহেদী হাসান নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।জয়পুরহাটের কালাই উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় জয়পুরহাট-ঢাকা মহাসড়কের সড়াইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মহাসড়ক ফাঁকা পেয়ে বেপোরোয়াভাবে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতায় নামে স্থানীয় কিশোর ও কয়েকজন। সন্ধ্যা ছয়টার দিকে একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে কলেজছাত্র রাজু, নাহিদ, সৌভিক, বুলবুল, ইফতেখার এবং স্কুলছাত্র পাপ্পু আহত হয়। আহতদের প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রাজুর অবস্থা গুরুতর। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।