ঈদের দিনে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ মঙ্গলবার সরকারবিরোধী চার বিদ্রোহী নিহত হয়েছেন। আজ ঈদুল ফিতরের নামাজ শেষে বের হয়ে মসজিদের সামনে বিদ্রোহীরা জড়ো হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের দাবিতে স্লোগান দিচ্ছিল। এসময়ই ছত্রভঙ্গ করতে তাদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে। স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। নিহতদের মধ্যে ১৩ বছরের এক কিশোর রয়েছে। দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের আল-হারা ও ইনখিল শহরে এ ঘটনা ঘটে।