ঈদের দুই দিন শুধুই ঘুমাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টেলিভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নাটবল্টু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন সজল। কথা হলো তাঁর সঙ্গে।গত বছর দুই ঈদেই আপনার অভিনীত অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে। এবার ঈদেও শুনছি আপনি অর্ধশত নাটকে অভিনয় করেছেন। হ্যাঁ, অনেকগুলো নাটকে কাজ করা হয়েছে। আসলে ধারাবাহিক নাটকে তেমন কাজ করা হয় না। যা করি, এক ঘণ্টার নাটক আর টেলিছবি। আর সারা বছরই কিন্তু কাজটা করা হচ্ছে। কিছু কিছু কাজ তো সঙ্গে সঙ্গেই প্রচারিত হয়, কিছু কাজ নির্মাতারা রেখে দেন ঈদের জন্য। আবার ঈদের জন্যও অনেক কাজ করতে হয়। আর এখন তো অনেক টিভি চ্যানেল, তাই কাজও বেশি। আপনার নিজের কাছে কোন নাটকগুলো ভালো মনে হয়েছে?আনিসুল হকের লেখা আর আলভি আহমেদের পরিচালনায় ভালোবাসি আশ্চর্য মেঘদল ও আনিসুল হকের লেখা আর হিমেল আশরাফের পরিচালনায় প্রেমের নাম বেদনা নাটক দুটি সাত পর্ব করে প্রচারিত হবে। অন্যগুলো হলো মাতিয়া বানু শুকুর রূপে রূপে রূপবান, মোহন খানের পাত্রীদের জানানো যাচ্ছে যে, ফেরদৌস হাসানের মামা মোহাব্বতজান, সকাল আহমেদের বৃষ্টি তোমাকে দিলাম, আব্দুল্লাহ রানার বিবাগী। এ ছাড়া এজাজ মুন্না, নুযহাত আলভি আহমেদ, কৌশিক শংকর দাশ, দীপঙ্কর দীপন, ইমন, তামিমের কাজগুলো একটু অন্য রকম হয়েছে।কোন নায়িকাদের সঙ্গে বেশি কাজ করেছেন?জয়া আহসান, সুমাইয়া শিমু, তিন্নি, তিশা, বিন্দু, মম, মোনালিসা, শখ, সারিকা।গত বছর শুনেছিলাম ঈদের আগের রাতেও নাকি কাজ করেছেন। এবার?এবারও সে রকমই হবে। মাহবুবুল আলম ছিলেন বিটিভির একজন কর্মকর্তা। তিনি নাটক তৈরি করছেন। ঈদের আগের দুই দিন ওনার কাজ করতে হবে। ঈদের ছুটিতে বাইরে কোথাও বেড়াতে যাবেন?কোনো ছুটি নেই। ঈদের এক দিন পরই কাজ শুরু হবে। কোরবানির ঈদের জন্য নাটক। ঈদের দিন আর পরদিন শুধুই ঘুমাব। অনেক দিন বিশ্রাম নিতে পারছি না। এখন ঈদের জন্য অপেক্ষা করছি।