ঈদের নাটক কম করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ম্যাড ভাই। এটি লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন কাজী আমিরুল ইসলাম। নাটকে অভিনয় করছেন শাহরিয়ার শুভ। কথা হলো তাঁর সঙ্গে।‘ম্যাডভাই’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?নাটকে আমি সাবেক সাংসদের ছেলে। বাবা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। যখন-তখন ভাষণ দেওয়া শুরু করেন। আর তখনই বাবার মুখে ললিপপ ঢুকিয়ে দিই। আর এতে করে সঙ্গে সঙ্গে তিনি চুপ হয়ে যান। নাটকটির কাজ করার সময় বাবা চরিত্রের মাসুম আজিজকে প্রচুর ললিপপ খাওয়াতে হয়েছে।বৈশাখী টিভিতে আজ ‘মেস মেম্বার আবশ্যক’ নাটকটিও দেখানো হবে।এই নাটকের কাজ করেছিলাম বছর দেড়েক আগে। ওই সময় নাটকটিকে খুব ভালো একটা কাজ বলে মনে হয়েছিল। নির্মাণের পরপরই যদি নাটকটি প্রচারিত হতো, তাহলে আরও বেশি জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা ছিল। কারণ, এরই মধ্যে রাজধানীর মেস সমস্যা নিয়ে অনেকগুলো নাটক প্রচারিত হয়ে গেছে। ফলে মেস মেম্বার আবশ্যক নাটকটির আবেদন কিছুটা হলেও কমেছে।এনটিভির ‘ধূপছায়া’ নাটকের কী খবর?ধূপছায়া নাটকের শুটিংয়ের বিষয়টি চমৎকারভাবে মেনে চলা হয়। প্রতি মাসের ২০, ২১ ও ২২ তারিখে নাটকটির শুটিং হয়। এতে করে অনেক সুশৃঙ্খলভাবে নাটকটির কাজ করা সম্ভব হয়। কোরবানির ঈদে কতগুলো কাজ করছেন?ধারাবাহিকের কাজ করতে গিয়ে ঈদের নাটকের কাজ খুব একটা করা সম্ভব হয় না। তার পরও কাজের ফাঁকে কিছু কাজ করেছি। নির্মাতাদের মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম, দীপঙ্কর দীপন, শাহীন কবির। সামনে আরও কয়েকটি নাটকে কাজের ব্যাপারে আলোচনা হয়েছে। এ ছাড়া নতুন দুটি ধারাবাহিকের কাজ করছি। এগুলো হলো নোঙর ও মালেশিয়ায় জরিনা। প্রথমটিতে আমি পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি।