ঈদের পর নতুন মাত্রায় আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন মাত্রায় আন্দোলন শুরু হবে। আজ শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রতিবেদনে বিএনপির এই নেতা বলেন, সরকারের পুরো সময়ে যে আচরণ দেখেছি, এতে নিশ্চিত হয়েছি যে এই সরকারের আমলে গণতন্ত্র নিরাপদ নয়। এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবশ্যই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এ জন্য নতুন মাত্রায় আন্দোলন শুরু হবে।সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত একজনকে প্রশ্রয় দিচ্ছেন। কেন প্রশ্রয় দিচ্ছেন, জাতি তা জানতে চায়।