ঈদের প্রতিটি নাটকের গল্পই চমৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলে। নাটকটি লিখেছেন আলী ইমরান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।‘হাতের রেখা কথা বলে’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির কাজ করেছি সিরাজগঞ্জে জাহিদ হাসানের বাড়িতে। আর কাজটা হয়েছে প্রায় বছর খানেক আগে। সে এক মজার অভিজ্ঞতা। মফস্বল বলতে যা বোঝায়, একেবারে সে রকমই। নাটকে আমি সিরাজগঞ্জ শহরের একটি ছেলে। বিদেশ থেকে শাস্ত্রীয় সংগীতের ওপর পড়াশোনা করে এসেছি। রাজধানীতে প্রতিষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকার পরও সেদিকে পা বাড়াইনি। নিজের এলাকাকে ভালোবেসে সিরাজগঞ্জেই থেকে গেছি।নাটকে আপনার কথা বলার ঢংটা একটু অন্য রকম, কেন?সচরাচর ছেলেরা যেভাবে কথা বলে, সে রকম নয়। একুট মেয়েলি ভাব আছে। বিয়ে করিনি। সংসারজীবন পছন্দ নয়। তবে হয়তো সামনের দিকে আমার একটু পরিবর্তন হবে। অনেক আগে শুটিং করেছি তো, সব কিছু এখন মনে নেই। সামনের লটের শুটিংয়ের জন্য কাল (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ যাচ্ছি।রোজার ঈদে আপনি অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। কোরবানি ঈদেও তা কি থাকবে?এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে সম্ভাবনা আছে। কারণ কোরবানি ঈদের জন্য নাটকে অভিনয়ের যথেষ্ট চাপ রয়েছে। এরই মধ্যে অনেককে সময়ও দিয়ে ফেলেছি। তাই এ কাজগুলো করার ফাঁকে যদি সম্ভব হয়, তাহলেই পরিচালনার ব্যাপারটি ভাবব।কোরবানির ঈদের নাটক নিয়ে এখনই কিছু বলতে পারবেন?রোজার ঈদে যে নাটক প্রচারিত হয়নি, সেগুলো কোরবানির ঈদে দেখানোর সম্ভাবনা আছে। কয়েকটি নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছি। সামনে আরও কয়েকটির কাজ করব। এবারের নাটকগুলোর নির্মাতারা হলেন নুরুল আলম আতিক, এজাজ মুন্না, ফজলুর রহমান, সাইদুল আনাম টুটুল, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, সৈম নজরুল, জাহিদ বিপ্লব, মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। এ ছাড়া হুমায়ূন আহমেদের লেখা এবং শাওনের পরিচালনায় ছয় পর্বের একটি নাটকও আছে। এবার ঈদের প্রতিটি নাটকের গল্পই চমৎকার। এমনকি একটির সঙ্গে অন্য নাটকের চরিত্রের কোনো মিল নেই।