ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, ঈদের দিন আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাকক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য সরকারি কর্মসূচি নির্ধারণ করতে এ সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসেরসভায় বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বাণী দেবেন। অতীতের মতো ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবিতে) খচিত ব্যানার দ্বারা রাজধানী ঢাকার প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো সজ্জিত করা হবে।ঈদের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ঈদের দিন বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সংবাদপত্রগুলো ঈদ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে ঈদের দিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরকারি কর্মসূচির আলোকে ঈদুল ফিতর উদযাপনের ব্যবস্থা করবে।বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধানেরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়নপূর্বক ঈদুল ফিতর উদযাপনের ব্যবস্থা করবে।সভায় বলা হয়, ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন সব শিশু পার্ক এবং জাতীয় জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হবে। শিশু একাডেমী শিশুদের জন্য ঈদ পুনর্মিলনীর আয়োজন করবে।ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ), ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।