ঈদের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার এসেছে ঈদুল আজহা। হরেক রকম লেখার সম্ভার নিয়ে আমরাও হাজির হয়েছি পাঠকের সামনে। আপনার মন ভালো করে দেওয়ার জন্য দুই মলাটের মাঝখানে নানা স্বাদের বেশ কিছু লেখা রয়েছে এই ম্যাগাজিনে। ঝানু কূটনীতিবিদ, সেরা খেলোয়াড়, সেরা অভিনেতারা লিখেছেন তাঁদের কোরবানির হাটে যাওয়ার অভিজ্ঞতার কথা। প্রখ্যাত কবির কবিতার তুলিরূপ দিয়েছেন প্রখ্যাত শিল্পী। রয়েছে একালের নায়কের সঙ্গে সেকালের নায়িকার কথোপকথন, বিষয়: সুচিত্রা সেন। রয়েছে দুটি গল্প, একটি রম্যকথন। খ্যাতিমানদের আত্মপ্রতিকৃতি আপনাকে আনন্দ দেবে। মা ও বাবার সঙ্গে ঈদ উদ্যাপন আছে দুজন স্বনামধন্য মানুষের লেখা। থাকছে গ্ল্যামার ফটোগ্রাফি। আলোকচিত্রীরা তারকাদের বিয়ের ছবি তুলেছেন, সেগুলো দেখে আনন্দ পাবেন। ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আর আপনার সঙ্গে সঙ্গে থাকুক প্রথম আলোর ঈদ উপহার। ঈদের আনন্দ ভাগ করে নিন সবাই মিলে। সবাইকে ঈদের শুভেচ্ছা।