ঈদের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর এই ঈদ উপহারটি যখন আপনার হাতে এল, তখন আপনি কোথায়? বাসে-ট্রেনে-লঞ্চে, বাড়ি ফিরে যাচ্ছেন নাড়ির টানে? এরই মধ্যে পৌঁছে গেছেন স্বজনদের মধ্যে? নাকি আপনার যাত্রা আগামীকাল বা পরশু! কিংবা আপনাকে ঈদের আগে ছুটতে হয় না কোথাও, আপনার স্থায়ী আর অস্থায়ী ঠিকানা অভিন্ন। কিংবা এবার রাস্তাঘাটের যা অবস্থা, ঈদের আগের এই কষ্টকর ছোটাছুটি এবারের মতো আপনি এড়িয়ে যাচ্ছেন। যেখানেই থাকুন ভালো থাকুন, স্বজন সমভিব্যাহারে আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।ঈদ বাংলাদেশে উদ্্যাপিত হয় অপরূপভাবে। এ যেন নিজের শেকড়কে খুঁজে ফেরার উৎসব। ধর্মীয় ত্যাগ, সম্প্রীতি, মিলনের শিক্ষা তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে সৃজনশীলতার এক বিপুল কর্মযজ্ঞ। লেখকেরা লিখছেন ঈদসংখ্যার জন্য, নির্মাতারা ছবি বা নাটক বা অনুষ্ঠান বানাচ্ছেন, ফ্যাশন ডিজাইনাররা নতুন দেশীয় পোশাকে যুক্ত করছেন সৃষ্টিশীলতার স্পর্শ, গায়কেরা নতুন অ্যালবাম বাজারে ছাড়ছেন, ব্যবসায়ীরা নতুন পণ্যের পসরা নিয়ে হাজির হচ্ছেন বাজারে, ঘরে ঘরে রান্নাবান্নার ধুম—এমনটি আর বছরের কোন সময়ে দেখা যাবে? ঈদের এই বিপুল আনন্দকে আরেকটু রঙিন করে তুলতে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এই সামান্য ঈদ উপহার নিয়ে। আপনাদের প্রতিটি দিন হোক ঈদের দিন।