ঈশান গোপালপুর গণসমাধিক্ষেত্রের নামফলক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছর পর ২ মে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর গণসমাধিক্ষেত্রের নামফলক উন্মোচন করা হয়েছে। এটি উন্মোচন করেন স্থানীয় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. সোবহান মোল্লা।১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ আশুতোষ সরকার, যোগেশচন্দ্র সরকারসহ ২৮ জন শহীদকে ঈশান গোপালপুর সরকারবাড়ি (বাবু বাড়ি) প্রাঙ্গণে গণকবর দেওয়া হয়।এ উপলক্ষে ঈশান গোপালপুর গণসমাধি সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সন্তান জগদীশ চন্দ্র ঘোষ। বক্তব্য দেন আট নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রমুখ। অনুষ্ঠানে ‘এক জনমে হয় না দেখা, আরেক জনম দে’ দেশাত্ববোধক গানটি পরিবেশন করেন শিপ্রা গোস্বামী।সব শেষে আরিফ শামসুল হক রচিত আল-হামিম নির্দেশিত নাটক রক্তে লেখা ঠিকানা পরিবেশন করে ফরিদপুরের বৈশাখী নাট্যগোষ্ঠী। নাটকে অভিনয় করেন তাজু, আরিফ, গৌতম, সাগর, সুবল, রিপা, স্বর্ণালী, রত্না, অঞ্চল, বুলবুল, চাঁদনী, মুন্না ও যূথি।