ঈশিতা এখন রূপকথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক রূপকথার কেন্দ্রীয় চরিত্রে এত দিন পর্যন্ত অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনয়শিল্পী নওশাবা। এখন থেকে এ চরিত্রে অভিনয় করবেন রুমানা রশীদ ঈশিতা। নাটকটির পরবর্তী পর্বগুলোতে রূপকথা হিসেবে দেখা যাবে ঈশিতাকে। তিনি বলেন, ‘নাটকটির চিত্রনাট্য অনেক গোছানো। এর আগে এই পরিচালকের কয়েকটি নাটকে অভিনয় করেছি। তাই এবার রূপকথা নাটকে অভিনয়ের প্রস্তাবটি পাওয়ার পর সম্মতি জানাতে দেরি করিনি।’জানা গেছে, এরই মধ্যে রূপকথা নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশিতা। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি।