ঈশ্বর কণা আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের পদার্থবিজ্ঞানের জগতে অন্যতম আলোচিত বিষয় ছিল হিগস-বোসন মৌলিক কণিকা, মতান্তরে ঈশ্বর কণা পাওয়া। চার দশক ধরে বিজ্ঞানীরা এই কণার পিছু ছুটেছেন। এই নিরন্তর চেষ্টার সর্বশেষটি করা হয় এ বছরের জুলাইতে। গবেষকেরা ইউরোপীয় পরমাণু গবেষণাব্যবস্থার পরমাণু ভাঙার যন্ত্র লার্জ হার্ডন কোলাইডরে গবেষণাটি করেন। গবেষকেরা দাবি করেছেন, তাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে। তাঁরা হিগস-বোসন কণার বৈশিষ্ট্যসম্পন্ন কণা বাস্তবে নিয়ে আসতে পেরেছেন। বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এর মতে, এই আবিষ্কার হলো বছরের সেরা। তাদের মতে, ভরহীন বস্তুতে কীভাবে ভর আসে, এর ব্যাখ্যায় হিগস-বোসন কীভাবে কাজ করে, ব্যাপারটি বেরিয়ে আসা এখন সময়ের ব্যাপার। পদার্থ বা শক্তির ক্ষুদ্রতম একককে বলা হয় মৌলিক কণা। আমাদের দেশের নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বইতে কয়েকটি মৌলিক কণার কথা বলা হয়েছে। বর্তমানে এ ধরনের মৌলিক কণার সংখ্যা ১০০টির মতো। এগুলোরই একটি এই হিগস-বোসন কণা বা ঈশ্বর কণা।বিজ্ঞানীরা সর্বপ্রথম ১৯৬০ সালে এই কণার কথা বলেন। তবে একে চিহ্নিত করা তখন সম্ভব ছিল না।বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং আলবার্ট আইনস্টাইন মিলিত প্রচেষ্টায় ব্যাখ্যা করেন বোস-আইনস্টাইন পরিসংখ্যান। যেসব কণা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে, তাদের নামকরণ করা হয় বোসন কণা। এই নামকরণ করেন তাঁদের সমসাময়িক বিজ্ঞানী পল ডিরাক। চারটি মৌলিক কণাকে একসঙ্গে গজ-বোসন বলা হতো। ১৯৬৪ সালে আরও একটি বোসন কণার কথা বিজ্ঞানীরা বলেন। পিটার হিগসসহ সমসাময়িক ছয়জন বিজ্ঞানী এই কণা নিয়ে কাজ করেন। তবে হিগস একমাত্র এই কণার অস্তিত্ব নিয়ে শক্ত অবস্থানে ছিলেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন। এ ছাড়া কণাটির কিছু বৈশিষ্ট্যও তিনি ব্যাখ্যা করেন। তাই তাঁর নামের হিগস ও বোসন সারণির হওয়ায় বোসন নিয়ে একে বলা হয় হিগস-বোসন। হিগস-বোসন কণা এবং ঈশ্বর কণা একই জিনিস। বিজ্ঞানীদের কাছে যেটি হিগস নামে পরিচিত, সেই একই জিনিস সাধারণ মানুষের কাছে পরিচিত ঈশ্বর কণা নামে। এই নামকরণের পেছনে আছে মজার একটি গল্প। বলা চলে, ভুল করে একে বলা শুরু হয়েছে ঈশ্বর কণা। কিন্তু এই ভুল নামটিই জনপ্রিয় হয়েছে।১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই কণার উপস্থিতি নির্ণয়ের জন্য একটি যন্ত্র তৈরি করতে যাচ্ছিলেন। কিন্তু সাধারণ মানুষকে তাঁরা এই খরচের কারণ সম্পর্কে বোঝাতে ব্যর্থ হন। তাই ঈশ্বর কণা নিয়ে বিজ্ঞানীদের গবেষণা মোটেই সফল হচ্ছিল না। তাই বিজ্ঞানীরা রেগেমেগে একে গডড্যাম পার্টিকেল বলা শুরু করলেন। সাধারণ মানুষকে এটি বোঝাতে তৎকালীন জনপ্রিয় লেখক ও বিজ্ঞানী লিওন লেডারম্যান লেখেন দ্য গডড্যাম পার্টিকেল: ইফ ইউনিভার্স ইজ দি অ্যানসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন। তবে প্রকাশক গডড্যামে শব্দের ড্যাম অংশটি কেটে দেন। এর ফলে বইটি যখন প্রকাশ পায়, তখন নাম দাঁড়ায় দ্য গড পার্টিকেল...। বইটি প্রকাশের পর সাধারণ মানুষের কাছে এটি গড পার্টিকেল, অর্থাৎ ঈশ্বর কণা নামেই পরিচিতি লাভ করে। বিজ্ঞানীরা যদিও এর বিরুদ্ধে ছিলেন। বিজ্ঞানীরা এখনো হিগস-বোসন নামটি ব্যবহার করেন। উল্লেখ্য, ঈশ্বর এবং এই কণার মধ্যে কোনো সম্পর্ক নেই। বিজ্ঞানীরা এই ঈশ্বর কণা বা হিগস-বোসন নিয়ে মেতেছেন কেন? এর গুরুত্ব কী?মৌলিক কণাগুলো কীভাবে ভরপ্রাপ্ত হয়, তার ব্যাখ্যা দেয় হিগস-বোসন। বোসনের তথ্য অনুযায়ী, হিগস ফিল্ড অপর মৌলিক কণাকে টেনে ধরে এবং তাদের ভারী করে তোলে। এ কারণে মৌলিক কণা ভরপ্রাপ্ত হয়।যুক্তরাষ্ট্রের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ক্রিস কুইঙ্গ বলেন, ‘সাধারণের মধ্যে ধারণা আছে, এটি সব ধরনের ভরের ব্যাখ্যা দেয় না। তবে প্রোটনই ভরের কারণ বলে আমরা অনেক দিন জেনে এসেছি। এই ভর আসছে মূলত একটি শক্তি থেকে, যা একটি কোষের নিউক্লিয়াসকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে বাধ্য করে।’ হিগস-বোসনের মাধ্যমে এই ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে বলে তিনি ধারণা করেন।যুক্তরাষ্ট্রেরই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অপর এক গবেষক টিম অ্যানডিন বলেন, ‘এর ব্যবহার সুদূরপ্রসারী। হিগসের ভর প্রদান করার কৌশল জানা গেলে জানা সম্ভব হবে, কীভাবে আমাদের চারপাশের প্রকৃতি কাজ করছে, তা সম্পর্কে। আর এর মাধ্যমেই জানা যাবে মহাবিশ্বের সৃষ্টি এবং এটি কীভাবে চলছে সেটিও।’ জাহিদ আব্দুল্লাহ্