ঈশ্বর কণার কাজের বিষয়ে ধারণা নেই হিগসের (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানের ক্ষেত্রে গবেষকেরা ধারণা করছেন, গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিগস বোসন কণার অনুরূপ কণার আবিষ্কার। ১৯৬৪ সালে এই কণাটির ধারণা দিয়েছিলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী পিটার হিগস। ৪ জুলাই সার্নের গবেষকেরা হিগস বোসনের অনুরূপ কণা আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর পিটার হিগস বলেছেন, এই কণাটি মানুষের জীবনে আসলে কি কাজে লাগবে, এ বিষয়ে তাঁর কোনো ধারণাই নেই। এক খবরে টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। পিটার হিগস বলেন, হিগস-বোসন বা গড পার্টিকেল নামের এই কণার স্থায়িত্ব খুব কম। অল্প সময় যে কণার জীবনকাল, সে কণার প্রায়োগিক দিক নিয়ে তাঁর কোনো ধারণা নেই।ঈশ্বর কণার সঙ্গে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক টেনে আনার বিষয়টি তিনি নাকচ করে দিয়েছেন। কারণ, এই কণার নামটি গড পার্টিকেল বা ঈশ্বর কণা দেওয়া হয়েছিল বই প্রচারের ক্ষেত্রে, যে বইটির মূল নাম ছিল ‘গডড্যাম পার্টিকেল’। ৪ জুলাই সুইজারল্যান্ডের ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) গবেষকেরা জেনেভায় ঈশ্বর কণা বা হিগস বোসন কণার অনুরূপ একটি কণা আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর প্রথম সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন পিটার হিগস।পদার্থবিজ্ঞানী পিটার হিগস ১৯৬৪ সালে তাত্ত্বিকভাবে এমন একটি কণার ধারণা দেন, যা বস্তুর ভর সৃষ্টি করে। তাঁর মতে, এর ফলেই এ মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হয়েছে। এ কণাটিই গড পার্টিকেল বা ‘ঈশ্বর কণা’ নামে পরিচিতি পায়। হিগসের এই কণার বৈশিষ্ট্য ও স্বরূপ জানিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।