ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও বর-কনেসহ ছয়জন আহত হয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলার তেরচাটি এলাকায় আজ সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—বর আনোয়ারুল হকের বড় ভাই আজিজুল হক (৩৫), তাঁর ভগ্নীপতি তাইজুল ইসলাম (৩৫) ও কনের চাচাতো ভাই গোলাম মোস্তফা (২২) নিহত হন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন গ্রামের আনোয়ারুল হকের (২২) সঙ্গে একই উপজেলার মল্লিকপুর গ্রামের শরিফা আক্তারের (১৮) বিয়ে হয়। আজ ভোরে বরপক্ষ নববধূকে নিয়ে একটি অটোবাইক দিয়ে বাড়ি ফিরছিল। পথে অটোবাইকটি হারুয়া ফোরকানিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক অটোবাইকটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত নিহত হন।দুর্ঘটনায় গুরুতর আহত বর-কনে, অটোবাইকচালক আল-আমিন (৩৫), হেলাল উদ্দিন (৩২), আবুল বাশার (২৭) ও মোতালিব মিয়াকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, ঘাতক ট্রাকটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা চলছে।