ঈশ্বরদী ও ভৈরবে চার বখাটের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী ও ভৈরবে ইভ টিজিংয়ের ঘটনায় চার বখাটেকে শাস্তি দিয়েছেন আদালত। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে রাস্তায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় তিন বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন ওই স্কুলের ছাত্রী ও শিক্ষকেরা।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সাদ্দাম প্রামাণিক (১৮) ও সাদ্দাম হোসেনকে (১৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সোহেল রানাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের সড়াইকান্দি গ্রামের সাদ্দাম প্রামাণিক, সাদ্দাম হোসেন ও সোহেল রানা প্রায়ই মুলাডুলি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। ঈদের আগে সাদ্দাম প্রামাণিক মুঠোফোনে ওই ছাত্রীর বাবাকে হুমকি দিয়েছিল বলেও জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, আজ সকালে ওই ছাত্রী বেশ কয়েকজন সহপাঠীসহ স্কুলে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এ সময় ওই তিন বখাটে মোটরসাইকেল চালিয়ে মুলাডুলি বাজারে এসে তাদের পথ আটকায়। পরে সেখানে উপস্থিত স্কুলশিক্ষক সিরাজুল ইসলাম ও ছাত্রীরা মিলে ওই তিন বখাটেকে আটক করে। ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন বখাটেকে ইউএনও অফিসে নিয়ে আসে।ভৈরব: দীর্ঘদিন ধরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শাহ আলম (২৫) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মুকুল এ রায় দেন।কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার খড়গমারা গ্রামের শাহ আলম স্থানীয় কলেজ ও স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি এক স্নাতক পরীক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হয়ে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বিষয়টি জানার পর এলাকাবাসী একত্র হয়ে শাহ আলমকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন। পরে শাহ আলম ও তাঁর মায়ের স্বীকারোক্তি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়।তবে দণ্ডাদেশ পাওয়া শাহ আলম জানান, তাঁর দ্বারা কোনো মেয়ে উত্ত্যক্ততার শিকার হয়নি।