ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুষ্টিয়ায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা থেকে এলজি, গুলিসহ জাকারিয়া পিন্টু নামের (৪০) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভেড়ামারা শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাকারিয়া পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক।র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় চালিয়ে জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার কাচারীপাড়া পশ্চিম টেংরি এলাকায়। কুষ্টিয়া ক্যাম্পের ক্যাপ্টেন মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।