ঈশ্বরদী মহিলা কলেজ উপজেলায় সেরা
এবারের এইচএসসি পরীক্ষায় ঈশ্বরদী মহিলা কলেজ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে শীর্ষে অবস্থান করছে। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪৮ জন। কলেজ সূত্রে জানা যায়, ঈশ্বরদী মহিলা কলেজ উপজেলার মধ্যে গত কয়েক বছরে এইচএসসির ফলে সেরা অবস্থানে রয়েছে। কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৬ জন, ব্যবসায় শাখায় ১২ জন এবং মানবিক বিভাগ থেকে ১০ জন জিপিএ-৫ পেয়েছেন। মোট পরীক্ষার্থী ৪১৪ জনের মধ্যে পাস করেছেন ৩২৫ জন। পাসের হার ৮০ ভাগ। এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ঈশ্বরদী সরকারি কলেজ। এই কলেজ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ১২ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন এসএম স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী এবং চতুর্থ অবস্থানে রয়েছে ছলিমপুর ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে চারজন জিপিএ-৫ পেয়েছেন। পঞ্চম অবস্থানে রয়েছে দাশুড়িয়া ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে মাত্র দুজন জিপিএ-৫ পেয়েছেন। তবে পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজ, বাশেরবাদা কলেজ, মুলাডুলি কলেজ থেকে কেউ জিপিএ-৫ পাননি।