ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর তালতলা মোড়ে আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ ছয় যুবককে আটক করেছে র্যাব। আটক যুবকেরা হলেন উপজেলার দুবলাচরার মাহমুদুর রহমান ওরফে সোহেল (৩০), নারিচা দক্ষিণপাড়া গ্রামের লেদু সরদার ওরফে সুমন (২৫), জয়নগর প্রামাণিকপাড়া গ্রামের মারুফ রেজা ওরফে তুষার (২৬), জয়নগর বোর্ড অফিস মোড় এলাকার মিঠুন সরকার (২৯), মশুরিয়াপাড়ার ভাটাপাড়া গ্রামের মিন্টু আলী (২৬) ও জয়নগর মধ্যপাড়া গ্রামের ওসমান গনি (২৯)।র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র জানায়, অস্ত্র বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে সাঁড়া গোপালপুর তালতলা মোড়ে আজ ভোর চারটার দিকে র্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে ওই ছয় যুবককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পাকিস্তানের তৈরি একটি শাটারগান, একটি রিভলবার, চারটি গুলি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, আটক যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য পাবনা র্যাব ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।