ঈশ্বরদীতে লালন মেলা ও শীতের পিঠা উত্সব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ঈশ্বরদীতে শীতকালীন পিঠা উত্সব ও লালন মেলা গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। শহরের শেরশাহ রোডে অনুষ্ঠিত এ পিঠা উত্সবে ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের ৫০ কৃষক ও কৃষাণি তাদের তৈরি নানা ধরনের পিঠা প্রদর্শন করেন ও বিনামূল্যে খাওয়ার জন্য সরবরাহ করেন। কৃষিভিত্তিক বেসরকারি সংস্থা সাড়ার উদ্যোগে অনুষ্ঠিত লালন মেলা ও পিঠা উত্সব উপলক্ষে বক্তব্য দেন মোস্তাক আহমেদ কিরণ, ফজলুর রহমান ফান্টু, কাজী রকিব উদ্দিন, মাহবুবুল হক দুদু, সেলিম সরদার প্রমুখ।উত্সবে দেশীয় ২০ ধরনের পিঠা ও লালন সংগীতে ব্যবহূত একতারা, দোতারাসহ দেশীয় বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ রক্ষা, শরীর ও মন ভালো রাখার জন্য দেশীয় খাবার, পিঠা, দেশীয় সংস্কৃতি রক্ষা করতে হবে। শেষে লালন সংগীত পরিবেশন করেন জাতীয় শিশুশিল্পী সুধাও শচি। প্রচুর দর্শক সমাগম ঘটে এ পিঠা উত্সব ও লালন মেলায়।