ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-পাবনা সড়কে ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—জেলার মাজদীয়া গ্রামের ওয়াহিদুজ্জামান ওরফে ডাবলু (৪৮), অটোরিকশাচালক আরিফুল ইসলাম (৩৮) এবং পাবনা সদর উপজেলার শামীম আক্তার তুহিনের মেয়ে গোধূলি (৮)। গোধূলির ভাই তন্ময় (১২) ও তার নানা তাহের উদ্দিন মাস্টারকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী ও ঈশ্বরদী থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া মুনসিদপুর মোড়ে পাবনা থেকে ঈশ্বরদীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক এবং ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পর অপর দুজন মারা যায়। পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা হতাহতদের উদ্ধার করে।