উ. কোরিয়াকে কঠোর জবাব দেবে দ. কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের কঠোর জবাব দেবে তারা। আজ সোমবার দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট পার্ক গিউউন-হাই। খবর বিবিসির। দুই কোরিয়ার বিরোধ কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে যখন উত্তেজনা বিরাজ করছে, ঠিক এ সময় পার্ক এই মনোভাব ব্যক্ত করলেন।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রেসিডেন্ট পার্ক বলেন, পিয়ংইয়ংয়ের পর পর দেওয়া এসব হুমকি তিনি ‘খুব গুরুত্বের’ সঙ্গে দেখছেন।উত্তর কোরিয়া গত শনিবার বলেছিল, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে।