উঁচু এলাকা, তাই...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির ৯/এ সড়কে সর্বশেষ শনিবার পানি পাওয়া গিয়েছিল। তার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওই সড়কের বাসিন্দা একজন অধ্যাপক গতকাল রাতে প্রথম আলোকে জানান, গত শনিবার তিনি সর্বশেষ পানি পান, তার পর থেকে বন্ধ। ওয়াসার স্থানীয় কার্যালয়ে অভিযোগ করা হলে তারা বলেছে, এলাকাটি উঁচু, তাই পানি আসছে না। ট্রলিতে পানি দেওয়ার কথা বলেও দিচ্ছে না। কয়েক দিন নগরে পানি ও বিদ্যুৎ-পরিস্থিতির বেশ অবনতি হয়েছিল। গতকাল বিদ্যুৎ-পরিস্থিতির উন্নতি হলেও পানির সংকট কাটেনি। বিশেষ প্রতিনিধি