উঁচু পদে চাকরি-বাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশরাত জাহান (ছন্দনাম) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে চাকরিতে ঢোকেন ২০০৪ সালে। শুরুতে একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানে যোগ দেন। ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন সুনামের সঙ্গেই। এরই মধ্যে আরেকটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে মধ্যম পর্যায়ের একটি পদে যোগ দেওয়ার ডাক পান। চাকরির সুবাদে চলে যান দেশের বাইরে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অভিজ্ঞতা হয় তাঁর। ফলে চাকরি বাজারে ইশরাত জাহানের চাহিদাও বাড়তে থাকে। একসময় দেশে ফিরে এলেন। ভাবলেন চাকরি পরিবর্তন করে পেশাজীবনে আরও একধাপ এগিয়ে যাবেন।কিন্তু তাঁর পছন্দমতো চাকরির খোঁজ তো সচরাচর ওয়েব পোর্টাল বা পত্রপত্রিকার বিজ্ঞাপনে পাওয়া যায় না। ইশরাতের যোগ্যতা, অভিজ্ঞতার কথা শুনে একটি মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান তাঁর ফোন নম্বর সংগ্রহ করে। প্রতিষ্ঠানটির কাছে একটি উত্পাদন প্রতিষ্ঠান মধ্যম পর্যায়ের একটি পদের জন্য যোগ্য কারও জীবনবৃত্তান্ত চায়। পরামর্শক প্রতিষ্ঠানটি চাহিদার সঙ্গে ইশরাতের জীবনবৃত্তান্ত মিলিয়ে দেখে এবং তা ওই প্রতিষ্ঠানকে দেয়। পরে সাক্ষাত্কার নিয়ে প্রতিষ্ঠানটি ইশরাতকে নিয়োগ দেয়। শুধু ইশরাত জাহানের নয়, বাংলাদেশের চাকরি বাজারে মধ্যম ও উচ্চ পর্যায়ের অনেক চাকরিই হচ্ছে মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানের (হেড হান্টিং) মাধ্যমে। এসব প্রতিষ্ঠানের এ কাজকে হেড হান্টিং বলে।কাজের পরিধি: বাংলাদেশের স্বাধীনতা-উত্তর মানবসম্পদ প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নব্বইয়ের দশক থেকে এটা পরিচিত লাভ শুরু করে। দেশের প্রথম মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান র্যাপোর্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মোশাররফ হোসেন বলেন, ‘মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর চাহিদা ও কাজের পরিধি ব্যাপকভাবে বেড়েছে। শুরুর দিকে প্রতিষ্ঠানগুলো শুধু ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করলেও বর্তমানে হেড হান্টিং, জব আউটসোর্সিং, প্রশিক্ষণ, বেতন নির্ধারণ, বাজার সমীক্ষা, মানবসম্পদ পদ্ধতি নির্ধারণ, ব্যবস্থাপনা পদ্ধতি, সংগঠন কাঠামো, সংগঠন পুনঃকাঠামো, কর্মী ব্যবস্থাপনা ইত্যাদি কাজ করে।’হেড হান্টিং কী: চাকরির বাজারে মধ্যম ও উচ্চ পর্যায়ের পদের জন্য দক্ষ পেশাজীবীর যথেষ্ট অভাব রয়েছে। মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান গ্রো এন এক্সসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন জানান, ‘প্রথম সারির চাকরির জন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো চাহিদামতো লোক পেলেও একপর্যায়ে তাদের দরকার হয় দক্ষ ও অভিজ্ঞ লোকবলের। কিছু পদ আছে যেসবের জন্য বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়া সম্ভব নয়। আর এসব পদের জন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। পরামর্শক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গোপনীয়ভাবে একটি সিভি ব্যাংক সংরক্ষণ করে।’চাকরিদাতা প্রতিষ্ঠান: মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলোয় লোকবল চেয়ে পাঠায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠান। বিভিন্ন মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেজানা যায়, তাদের কাছে বহুজাতিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বড় বড় এনজিও, বিদেশি এনজিও, আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান, বড় বেসরকারি গ্রুপ, বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংকগুলোই মূলত লোক চেয়ে পাঠায়। কোন পর্যায়ের চাকরি: এম জুলফিকার হোসেন বলেন, মধ্যম ও উচ্চ সারির কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করতে পরামর্শক প্রতিষ্ঠানের কাছে আসে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য লোকের সঙ্গে চাকরিদাতার মধ্যস্থতাও তারা করে থাকে।হেড হান্টিং প্রক্রিয়া: যেকোনো প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও অভিজ্ঞ নির্বাহী প্রয়োজন। পরামর্শক প্রতিষ্ঠানগুলো এ কাজটি দক্ষতার সঙ্গে করে থাকে। চাকরিদাতার চাহিদা ও চুক্তি মোতাবেক উপযুক্ত নির্বাহী খোঁজে এসব প্রতিষ্ঠান। এরপর যাঁকে উপযুক্ত মনে হয়, তাঁকে ওই প্রতিষ্ঠান নতুন চাকরির প্রস্তাব দেয়। প্রার্থীকে প্রতিষ্ঠান ও পদের নানা তথ্য দেওয়া হয়।এর মধ্য থেকে যাঁরা নতুন সুযোগ নিতে চান, তাঁরা পরামর্শক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (অভিজ্ঞতাসহ) পাঠান। কয়েকটি জীবনবৃত্তান্তের সমন্বয়ে একটি প্যানেল করে প্রতিটির জন্য আলাদা আলাদা মন্তব্য (অ্যাসেসমেন্ট) তৈরি করে চাকরিদাতার কাছে পাঠানো হয়। চাকরিদাতা ওই সব জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে পরে সাক্ষাত্কারের জন্য ডাকেন। যদি খুব বড় পদের চাকরি হয়, তবে সে ক্ষেত্রে সাক্ষাত্কারটি পরামর্শক প্রতিষ্ঠান বা অন্য কোথাও হতে পারে। এসব প্রক্রিয়া শেষ করে চাকরিদাতা প্রতিষ্ঠান তার চাহিদামতো নির্বাহী নিয়োগ করে থাকে।চাকরির আউটসোর্সিং: মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে চাকরির আউটসোর্সিং করা। ই-জোনের ব্যবস্থাপনা পরিচালক মো. মমিনুল আহসান জানান, বড় বড় প্রতিষ্ঠান অনেক কাজের জন্য মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে। প্রকল্প এবং হিসাব সংক্রান্ত কাজে জব আউটসোর্সিং বেশি হয়। চাকরিপ্রার্থী যাঁরা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সেবা নিয়ে আরও ভালো চাকরি পেতে চান অথবা নানা কারণে বর্তমান চাকরি পাল্টাতে চান, তাঁরা এসব প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিয়ে রাখতে পারেন। সরাসরি বা ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠানো যায়। জেনে রাখবেন, চাকরি দেওয়ার বিনিময়ে পরামর্শক প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীর কাছ থেকে কোনো প্রকার ফি নেয় না। ফিটা নেওয়া হয় চাকরিদাতার কাছ থেকে।কয়েকটি মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান র্যাপোর্ট বাংলাদেশ লি., জিনাত ভবন, ৪১/১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা। ওয়েবসাইট: www.rapportbd.com  মনোয়ার অ্যাসোসিয়েটসবিলকিস টাওয়ার, ৬ গুলশান উত্তর বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। ওয়েব: www.masso-hr.com  গ্রো এন এক্সেল, প্লট-সিডব্লিউএস (বি)-৬, রোড-৩৩, গুলশান-১, ঢাকা-১২১২।ওয়েবসাইট: www.grownexcel.com ই-জোন এইচআরএস লি., প্ল্যানারস টাওয়ার, ১৩/এ বিপণন বাণিজ্যিক এলাকা, সোনারগাঁও রোড, ঢাকা। ওয়েবসাইট: www.e-zonebd.com এইচ আর কানেকশনস, ৩৬৫, রোড-২৮, মহাখালী নতুন ডিওএইচএস, ঢাকা।ওয়েবসাইট: www.hrconnectionsbd.com প্রথম আলো জবস, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।ওয়েবসাইট: www.prothom-alojobs.com প্রো-এজ অ্যাসোসিয়েট, হাউস-৮/বি, রোড-৯০, গুলশান-২, ঢাকা-১২১২।  অ্যাবসুলিউট সলিউশনস লি., হাউস-২৬, রোড-৮, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।ওয়েবসাইট: www.absolutesolutionsltd.com ইয়েস, নিউ ইস্কাটন রোড, মগবাজার মোড়, ঢাকা।