উঁচুতে রেস্তোরাঁ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইয়ে এবার বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেস্তোরাঁ চালু করা হয়েছে। রেস্তোরাঁর নাম ‘অ্যাটমোসফিয়ার’। রেস্তোরাঁটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় অবস্থিত। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। রেস্তোরাঁটি ৪৪২ মিটার উঁচুতে অবস্থিত। এক হাজার ৩০ বর্গমিটার আয়তনের রেস্তোরাঁটি কানাডার টরন্টোর সিএন টাওয়ারে অবস্থিত রেস্তোরাঁকে দ্বিতীয় স্থানে নামিয়ে এনেছে। এখানে একসঙ্গে ২১০ জন খেতে পারবে। বিলাসবহুল এ রেস্তোরাঁয় ব্যক্তিগত কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে জনপ্রতি ১৭৬ ডলার নয় সেন্ট গুনতে হবে। বৈকালিক চা পানে খরচ হবে প্রায় ১০০ ডলার। হালকা খাবার ও পানীয়র জন্য গুনতে হবে জনপ্রতি ৫৪ ডলার ৪৫ সেন্ট। পিটিআই অনলাইন