উইকিপিডিয়ার আদলে কিউবার ‘ইকুরেড’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ইতিহাস ও বিশ্ব-সম্পর্কিত মতাদর্শ তুলে ধরতে কিউবা সরকার উইকিপিডিয়ার আদলে একটি অনলাইন বিশ্বকোষ (এনসাইক্লোপিডিয়া) চালু করতে যাচ্ছে।ইকুরেড নামে স্প্যানিশ ভাষার এই অনলাইন বিশ্বকোষটি আজ মঙ্গলবার বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। তবে ইতিমধ্যে সাইটটিতে বিভিন্ন তথ্য আপলোড করে অনানুষ্ঠানিকভাবে চালানো হচ্ছে। সাইটটিতে বলা হয়েছে, কোনো ধরনের মুনাফা ছাড়াই ঔপনিবেশিকতামুক্ত অবস্থান থেকে জ্ঞান বিতরণ করাই এর উদ্দেশ্য। প্রশাসকের অনুমতি সাপেক্ষে এখানে তথ্য আপলোড করা হবে। তবে এটি কে পরিচালনা করবে, তা এখনো জানা যায়নি।সাইটটিতে যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে, বর্তমান সময়ের সাম্রাজ্যবাদী, যারা ঐতিহাসিকভাবেই অন্য জাতির ভূখণ্ড ও প্রাকৃতিক সম্পদ বলপূর্বক দখল করছে। সাইটটিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সব সময় কিউবাকে দখল করতে চায়।