উইকিলিকস প্রধানের বিরুদ্ধে বিশ্বব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের একটি আদালত আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসেঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুইডেনের স্টকহোমের জেলা আদালত গত বুধবার অ্যাসেঞ্জের বিরুদ্ধে আটকাদেশ দেন। গত আগস্টে অ্যাসেঞ্জের সুইডেন ভ্রমণের পর থেকেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে। জুলিয়ান অ্যাসেঞ্জে সুইডেনে বাস করেন না ।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত আগস্টেই অ্যাসেঞ্জের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বরে এ ঘটনায় আবার তদন্ত শুরু হয়। তবে তখন তাঁকে গ্রেপ্তারের আবেদন করা হয়নি। তবে গত বুধবার স্টকহোমের জেলা আদালত এ ঘটনায় অ্যাসেঞ্জেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার আদেশ দেন। তবে অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসেঞ্জে তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে কলঙ্ক রটানোর জন্যই এ অভিযোগ আনা হয়েছে। অ্যাসেঞ্জের আইনজীবী বিজর্ন হুরতিগও তাঁর মক্কেলকে নির্দোষ দাবি করেছেন। সম্প্রতি উইকিলিকস মার্কিন সেনাবাহিনীর ইরাক ও আফগানযুদ্ধ-সংক্রান্ত হাজার হাজার গোপন দলিল প্রকাশ করে। এ নিয়ে হোয়াট হাউসের তীব্র ক্ষোভের মুখে পড়েন অ্যাসেঞ্জে। —বিবিসি।