উইজডেনের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল। ২০১০ সালে বাংলাদেশে এবং ইংল্যান্ডে ইংলিশদের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সেরই ফসল এই স্বীকৃতি। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র চার টেস্টে ৫০৫ রান করেছেন ৬৩.১২ গড়ে। আট ইনিংসের দুটিতে সেঞ্চুরি ও চারটিতে ফিফটি। সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর পর ওল্ড ট্রাফোর্ডেও করেছেন সেঞ্চুরি। হয়েছিলেন বাংলাদেশের সিরিজ-সেরাও। আপনি আর সাকিব নাকি দলে গ্রুপিং করেন?নাজমুল হক, মুগদাপাড়া, ঢাকাতামিম গ্রুপিং করি! বাংলাদেশ দলে কোনো গ্রুপই নেই। গ্রুপিং করব কীভাবে, যদি গ্রুপই না থাকে! কোন ইনিংসটা বেশি আনন্দদায়ক ছিল—ভারতের বিপক্ষে ১৫১, না কি জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪, না কি অনার্স বোর্ডে নাম লেখানো সেই দুর্দান্ত ইনিংস?তন্বী, ঢাকাতামিম জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪। ওই ইনিংসের কারণে বাংলাদেশ জিতেছিল, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার যে শারীরিক গঠন ও উচ্চতা, তাতে বোলার না হয়ে আপনি ব্যাটসম্যান হলেন কেন?শাহাদাত হোসেন, এমএসও, এসিআই লিমিটেডতামিম আপনাদের আনন্দ দেওয়ার জন্য। চাচা আকরাম খান প্রধান নির্বাচক। আপনার জন্য কি এটা বাড়তি চাপ?সাইফুল ইসলাম, লোহাগড়া, চট্টগ্রামতামিম মোটেও না। গলির ক্রিকেটের নির্মম পরিহাস দেয়াল পেরোলেই আউট! কিন্তু আপনি তো অনেক বড় মাঠ আউটার স্টেডিয়াম থেকেও বল হারিয়ে ফেলতেন। মনে আছে সেই স্মৃতি?শহীদুল আনোয়ার জয়, চট্টগ্রামতামিম নিশ্চয়ই মনে আছে। ক্রিকেট খেলার জন্য প্রথম কবে স্কুল পালিয়েছিলেন?সাদিক হুসাইন, চট্টগ্রামতামিম আসলে স্কুল পালাতাম না। স্কুলে এমনিই যেতাম না। স্কুলে খেলা হতো। টিফিন পিরিয়ডে গিয়ে ব্যাটিং করে আবার বাসায় চলে আসতাম। খেলার জন্য কখনো মা-বাবার বকুনি খেতে হয়েছে?ইভা, ডালপট্টি, সান্তাহারতামিম না, কখনোই না। বাইরের দেশে খেলতে গেলে পরিবারকে কতটুকু মিস করেন এবং কাকে বেশি মিস করেন?জেবুন নাহার, নোয়াখালীতামিম এখন ভাতিজা নামীরকে অনেক বেশি মিস করি। ও সারা দিন চাচ্চু চাচ্চু করে, সেটাই কারণ। আর পরিবারকেও প্রচণ্ড মিস করি। আপনি এবং মাশরাফি দুজনই আমার প্রিয় খেলোয়াড়। আপনার কাছে মাশরাফি ক্রিকেটার ও মানুষ হিসেবে কেমন?ফৌজিয়া তাসনিম, নোয়াখালীতামিম আমার মতোই, ভালো-মন্দ মিলিয়েই। আমি যদি বলি অত্যন্ত ভালো মানুষ, এ রকম আসলে কেউই না। সবারই ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাসও আছে। ছোটবেলায় এক স্যার আমাকে প্রশ্ন করেছিলেন, ‘মানুষ হিসেবে তুমি কেমন?’ আমি বলছিলাম, আমি খুব ভালো মানুষ। তখন উনি বলেছিলেন, ‘তোমার ভালো অভ্যাস যেমন আছে, নিশ্চয়ই খারাপ অভ্যাসও আছে।’ প্রথম বলে অথবা শূন্য রানে আউট হলে আপনার কেমন লাগে?তামান্না, ক্যান্ট. পাবলিক কলেজ, ময়মনসিংহতামিম খুব মজা লাগে। শূন্যতে আউট হলে কারও কিছু বলার থাকে না। এটা আমার হাতে থাকে না। প্রথম বলেই আউট হলে কারোরই কিছু করার নেই আসলে। বাংলাদেশ দলের সবচেয়ে সুখকর জয় আর দুঃখজনক পরাজয় কোনটি বলে মনে করেন?এ আর তোতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জতামিম সুখকর জয় শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব যেটাতে ৯৬ করল, ওটাই। আর সবচেয়ে দুঃখ পেয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর। ক্রিকেটের বাইরের মজার ও দুঃখের ঘটনা বলবেন?ফৌজিয়া, সান্তাহার, ফাতেমা তুজ জোহরা, চট্টগ্রাম, মামুন-অর-রশীদ, বিএম কলেজ, বরিশালতামিম শাহাদাত হোসেন রাজীব, সে যা-ই করে সবই মজার। একবার একটা ম্যাচে তার বোলিং বেশ মার খাচ্ছিল। কোচ ইমরান স্যার ডেকে বলেছিলেন, কি রে রাজীব! ইয়র্কার-টিয়র্কার মার...। রাজীব বলে, এই উইকেটে ইয়র্কার মারা যায় না! হা হা হা। আমরা তো হাসতে হাসতে শেষ। আর একটা মজার ঘটনা রকিবুলের অবসর নেওয়া, হা হা হা। দুঃখের ঘটনা হলো ইনজুরি থেকে ফেরার পর প্রথম ম্যাচেই মাশরাফি ভাইয়ের আবার ইনজুরিতে পড়া। লর্ডসে সেঞ্চুরির স্বপ্ন পূরণের অনুভূতি কী?পারভেজ তাইজুর রাফি, নওগাঁতামিম ভাষায় প্রকাশ করার মতো না—অসাধারণ। কাউন্টিতে খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলুন।এম এইচ মামুন, নোয়াখালীতামিম অনেক ভালো। অনেক কিছু শিখতে পেরেছি। আমি ঠিক করেছি, নিজের নাম বদলে আপনার নামটা নিয়ে নেব। আপত্তি কোনো? তামিম ইকবাল, এমসি কলেজ, সিলেটতামিম আকিকা করলে দাওয়াত দেবেন। শত চেষ্টায়ও আমার মতো একজন সাধারণ মানুষের মতো হতে পারবেন না, আপনি তামিম ইকবাল, তামিম ইকবালই—ভাবতে কেমন লাগে?অনন্যা, সোনাপুর, নোয়াখালীতামিম ভালো প্রশ্ন। আসলে এটাই তো স্বপ্ন ছিল আমার! আমি যে আজ এই অবস্থানে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। টেস্টে আপনার ব্যাটে কবে ডাবল সেঞ্চুরি আসবে?মাহবুবুল হক, ঢাকাতামিম যেদিন আমার মাইন্ডসেট ঠিক হয়ে যাবে। আপনি কখনো পেস বল করেছেন?শুভ, শাবিপ্রবিতামিম করেছি, প্রথম শ্রেণীর ক্রিকেটে। আপনাকে যদি শাকিরার সঙ্গে এক মঞ্চে গান গাইতে দেওয়া হয়, আপনি কী করবেন?কোরবান আলী, কুমারখালী, কুষ্টিয়াতামিম তাকে দেখব...হা হা হা। গান গাইব না। তামিম ইকবালকে ভবিষ্যতে কোথায় দেখতে চান?মাজহারুল হক চৌধুরী, শাবিপ্রবিতামিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই। বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দেখতে চাই। আর বাংলাদেশকে? সোহাগ কুমার বিশ্বাস, ফরিদপুরতামিম বাংলাদেশ দলকেও দেখতে চাই সেরা পাঁচ দলের মধ্যে। আপনাকে বোলিং করতে দেখি না, ভবিষ্যতে দেখব?সাকিব রামিম, উত্তরা, ঢাকাতামিম ভাই বোলিং করলে বেল পড়বে না, এত আস্তে বল করি। কাজেই দেখবেন না। বাংলাদেশ দলে কোন ধরনের ক্রিকেটারের অভাব বোধ করেন আপনি?আতিউর রহমান, ঢাকা কলেজতামিম একজন আদর্শ অলরাউন্ডারের। ব্যাটসম্যান কাম পেস বোলার। দেশের ক্রিকেট পরিবার বলতে আপনাদের পরিবারটিকেই বোঝায়। পরিবারের ক্রিকেট আবহে বেড়ে ওঠার সুফল নিশ্চয় পেয়েছেন? বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এ পরিবারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি?নাইস ইসলাম নয়ন, ঢাকাতামিম আছে। বড় একটা একাডেমি করার চেষ্টা করছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনার স্বপ্ন কী?পারভেজ তাইজুর, নওগাঁ, মাজহারুল হক চৌধুরী, শাবিপ্রবিতামিম স্বপ্ন হলো দেশের সব বিভাগীয় শহরে ক্রিকেট খেলা ও অনুশীলনের সর্বোচ্চ সুযোগ-সুবিধা থাকবে। ক্যারিয়ারের শেষ দিন নিজেকে কোন অবস্থানে দেখতে চান? গাজী হক বিপু, যুক্তরাজ্য, সিরাজুম মুনীরা, খুলনাতামিম এখন যে রকম আপনাদের সাপোর্ট পাই, ঠিক সে রকম সাপোর্ট পেতে চাই শেষ দিনেও। ক্রিকেট ছাড়ার পর কী করবেন, কিছু ভেবেছেন?তাহসিনা তামিম, চাঁচড়া, যশোরতামিম ব্যবসা। চট্টগ্রামকে যখন জাতীয় লীগে পয়েন্ট টেবিলের সবার নিচে দেখেন, তখন কি খারাপ লাগে না? সাজ্জাদ আহমেদ, আগ্রাবাদ, চট্টগ্রাম, সাকিব, চকবাজার, চট্টগ্রামতামিম খারাপ তো লাগেই। ঘরোয়া ক্রিকেটে একসময় সবার ওপরে ছিল চট্টগ্রাম। আমি মনে করি, চট্টগ্রামের ক্রিকেটকে জাগিয়ে তোলার সময় হয়ে গেছে। তবে একা আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।  বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কোনটি?মামুন অর রশীদ, ভবানীপুর, বাবুগঞ্জ, বরিশালতামিম দেশের জন্য ম্যাচ জেতা। ক্রিকেট ছাড়ার আগে বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে পারবেন?সাবরিনা সিদ্দিকা, দশানী, বাগেরহাটতামিম পুরোপুরি চেষ্টা করব। বিশ্বের সেরা একাদশে কার সঙ্গে ওপেনিং করতে চান?বিকাশ দাস, ঢাকাতামিম ক্রিস গেইল। জেমি সিডন্সকে বোর্ড ধরে না রাখায় আপনার কি মনে হয় না একজন গুরুকে হারালেন?রাশো, চট্টগ্রামতামিম মনে হয়। নাফিস ভাই হঠাৎ ক্রিকেট থেকে হারিয়ে গেলেন। তাঁর মতো প্রতিভা যদি হারিয়ে যায়, তাহলে আপনি একদিন হারাবেন না, তার নিশ্চয়তা কী?তামিম আহমেদ, ঢাকাতামিম আমি কঠোর পরিশ্রম করব এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু যেন ঠিকঠাকভাবে করি, সেটা নিশ্চিত করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের মধ্যে পার্থক্য কোথায়?মুবাশ্বির রহমান সৌরভ, বানরগাতি, খুলনাতামিম সুযোগ-সুবিধায়। লর্ডসে সেঞ্চুরি ইনিংসের কোন শটটা আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয়?পাপ্পু, লন্ডন, ইংল্যান্ডতামিম একটা পুল করেছিলাম, পা-টা তুলে। কে যেন কমেন্ট করেছিল, ওটা ছিল গর্ডন গ্রিনিজের মতো। আমাদের দেশের ক্রিকেটাররা পরিপক্বতা অর্জনের আগেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন?টিপু,পতেঙ্গা, চট্টগ্রামতামিম আসলে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করছে বলেই তারা জাতীয় দলে সুযোগ পাচ্ছে। আর আমাদের দলের গড় বয়স যদি দেখেন, এটাই হবে। গড় বয়স ৩০ থাকলে হয়তো বা এ রকম হতো না। বোলাররা আপনাকে স্লেজিং করলে তাঁদের কী বলেন?মাহিম, জামালপুরতামিম স্লেজিংয়ের জবাব দিই। কোন তিনটি জিনিস ছাড়া বাসা ছেড়ে বের হন না?নাহিদ আহমেদ চৌধুরী, সুবিদবাজার, সিলেটতামিম মানিব্যাগ, মোবাইল আর বন্ধু। দেশের বাইরের ক্রিকেটারদের মধ্যে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে?আদনান, সৈয়দপুর, নীলফামারীতামিম পাকিস্তানের আহমেদ শেহজাদ। সব ফরম্যাটের ক্রিকেটেই আপনি বাংলাদেশের সেরা ওপেনার। তবে কোন ফরম্যাটে এবং কার সাথে ওপেন করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?জাফর আলম, চৌগাছা, যশোরতামিম সব পার্টনারই সমান। ওয়ানডে বেশি ভালো লাগে। পেসারদের প্রথম ১০ ওভারের স্পেলটা ভালোই খেলেন। কিন্তু পরে স্পিনাররা এলে তাড়াহুড়ো করে মারতে গিয়ে আউট হন। তখন একটু স্থির হয়ে খেললে আপনার সেঞ্চুরি আরও বাড়তে পারত বলে মনে করেন কি? আতিক, ঢাকা, মাহবুব আলম, বগুড়াতামিম আমি দলের জন্য খেলি। কাজেই দলের যেটা প্রয়োজন, ওটাই করার চেষ্টা করি। বিশ্বে অনেক তারকা খেলোয়াড় আছেন, যাঁরা কিছু সংস্কার মেনে চলেন। যেমন শচীন টেন্ডুলকার সব সময় তাঁর বাঁ পায়ের প্যাড আগে পরেন। এমন কোনো সংস্কার আছে কি, যা আপনি মেনে চলেন? থাকলে আপনার খেলায় সেটি আদৌ ইতিবাচক প্রভাব ফেলে কি না?মহসীন, রাজশাহীতামিম আছে। চেষ্টা করি আমার থাই প্যাডের ফিতাটা সব সময় একটু বেরিয়ে থাকুক, যেন দেখা যায়। এটা করলে পজিটিভ কিছু হয়, তাই করি। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে আপনার অনুভূতি কী? আপনার কি মনে হয় ইংল্যান্ডে করা দুটি সেঞ্চুরি আপনাকে অনেকটা এগিয়ে নিয়েছে? চন্দন সরকার, নেত্রকোনাতামিম খুবই সম্মানিত বোধ করি। আমি মনে করি ইংল্যান্ডের ওই দুটি ইনিংসের পর আমি এখন আরও ভালো ব্যাটসম্যান।  ক্রিকেটার তামিমকে দেশের মানুষ যেভাবে ভালোবাসে তা কতটা উপভোগ করেন? ক্রিকেটের বাইরে আর কোনো খেলা কি আপনাকে টানে?তামিম এটা আমি সব সময়ই অনুভব করি, উপভোগও করি। তাদের কাছে সে জন্য কৃতজ্ঞ। আর কোনো খেলা টানে না, কারণ আমি আর কোনো খেলা ভালো খেলি না।  ক্যারিয়ার শেষে আপনার নামের পাশে কত রান বা কয়টি সেঞ্চুরি দেখতে চান? টেস্ট ও ওয়ানডের ব্যাটিং-গড়কে কোথায় রাখতে পারলে খুশি হবেন?রাজিয়া হাবীব, ঝিনাইদহতামিম ওয়ানডের গড় ৩৫, টেস্টে ৫০। আর সেঞ্চুরি যত বেশি সম্ভব, নির্দিষ্ট করে বলা সম্ভব না। অনেকবারই আপনাকে ৪০ থেকে ৪৬ রান ও ৮০ থেকে ৯০-এর ঘরে আউট হয়ে যেতে দেখেছি। এটা কি অসতর্কতার কারণে হয়, নাকি বেশি সতর্ক থাকেন বলে?রবিউল কাদের, পরশুরাম বাজার, ফেনীতামিম নার্ভাস থাকি বলে। একজন ক্রিকেটারের সামাজিক দায়বদ্ধতা কতটুকু বলে মনে করেন আপনি?সাদিয়া সালমা, রাজশাহীতামিম দায়বদ্ধতা তো আছেই। ক্রিকেটাররা রোল মডেল হয়। কাজেই সমাজে ইতিবাচক কোনো পরিবর্তন আনার এটা একটা ভালো সুযোগ আমাদের জন্য। ভবিষ্যতে বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা আছে কি আপনার? ময়ূরী, ঢাকাতামিম চিন্তা করে দেখিনি। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য কী করতেন? জাওয়াদ মোস্তফা রশীদ, ঢাকাতামিম প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতাম। আর আইপিএলের মতো একটা টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করতাম। গত ইংল্যান্ড সফরে যে ফর্মটা আপনি দেখিয়েছিলেন, সেটা কি ধরে রাখতে পারবেন বলে মনে করেন আপনি?নুরের জামান ভূঁইয়া, হেলসিংকি, ফিনল্যান্ডতামিম চেষ্টা করব। তবে খারাপ হলে সেটাও গ্রহণ করতে হবে। একসময় ফর্ম খুব ভালো থাকবে, একসময় খারাপ থাকবে। এটাই স্বাভাবিক। যাঁরা উদীয়মান ক্রিকেটার, জাতীয় দলে আসতে চান, তাঁদের জন্য আপনার কী পরামর্শ থাকবে?তাজওয়ার সাদেক, চট্টগ্রাম, শাহ মুয়াজ্জেম, সিলেটতামিম ভালোভাবে প্রস্তুত হয়ে আসো। স্টেডিয়ামের প্রিয় তামিম সংখ্যায় পাঠকের প্রশ্ন দিতে গিয়ে আপনি তো একসঙ্গে ভক্তদের অনেক চিঠি দেখলেন? একসঙ্গে এতগুলো চিঠি, আর প্রশ্নের মুখোমুখি হওয়ার অনূভুতি কী?ফারজানা আখতার, মাইজদী কোর্ট, নোয়াখালীতামিম এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। একসঙ্গে এত চিঠি দেখে, আপনাদের প্রশ্ন শুনে আর সেগুলোর উত্তর দিতে পেরে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের। স্বপ্নের মতো একটা দিন কাটানোর সুযোগ পেলে কী কী করবেন?স্বপ্ন, সেন্ট যোসেফ হাইস্কুল, মোহাম্মদপুর, ঢাকাতামিম ও রকম দিনে এমন একটা ম্যাচ খেলতে চাই যে ম্যাচটা হবে বিশ্বকাপ ফাইনাল। আর আমি তাতে সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতিয়ে দিচ্ছি। ম্যাচটা এমন এক অবস্থায় যেখান থেকে আমাদের জেতার কোনো সুযোগ নেই। কিন্তু আমি জিতিয়ে দিচ্ছি। এমন একটা ইনিংস যেটা খেলার চিন্তাও কেউ করতে পারে না। বিশেষ দিনে রাষ্ট্রপতি, দেশের সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন? কোনো বিশেষ দিনে কি ভক্তরা আপনার সঙ্গে দেখা করতে পারে না?অঙ্কুর, ঢাকা, সুমন, রাজশাহীতামিম আপনাদের যখন ইচ্ছা দেখা করতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচে আপনি কোন দলের সমর্থক?তনু, টাঙ্গাইলতামিম পাকিস্তান। প্রথম আলোর স্টেডিয়াম পাতার মাধ্যমে আমরা আপনার অটোগ্রাফ পেতে পারি?মাহদী হাসান, চাঁচড়া, যশোর, শাইখ শাহরিয়ার, নরসিংদী, সায়মা সুলতানা, চট্টগ্রাম, তাহা আহমেদ, ঢাকা, তাজওয়ার সাদেক, চট্টগ্রামতামিম অবশ্যই পারেন। দিলাম একটা অটোগ্রাফ...।