উইলিয়াম হবেন ডিউক অব ক্যামব্রিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর প্রিন্স উইলিয়ামের নামের আগে যুক্ত হবে সম্মানসূচক উপাধি ডিউক অব ক্যামব্রিজ। আর তাঁর স্ত্রী কেট মিডলটন হবেন ডাচেস অব ক্যামব্রিজ। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ শুক্রবার এ খবর জানিয়েছে।একই সঙ্গে প্রিন্স উইলিয়াম আর্ল অব স্ট্রাথার্ন ও ব্যারন ক্রিকফার্গোস উপাধি ধারণ করবেন। বিয়ে উপলক্ষে উইলিয়ামের দাদীমা রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে এ উপাধি দিয়েছেন। ব্রিটিশ রাজবংশে ডিউকই সবচেয়ে বড় উপাধি। রাজ পরিবারে বিয়ের দিন নতুন উপাধি দেওয়া দীর্ঘ দিনের ঐতিহ্য।