উখিয়ায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জসিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জসীম উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের বাসিন্দা।আজ বৃহস্পতিবার বিকেলে জসীমকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে মরিচ্যা পালং উচ্চবিদ্যালয়ের এসএসসির পরীক্ষার্থী দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন জসীম ও তাঁর তিন সহযোগী সেফাইদুল হক (১৮), মিজানুর রহমান (১৮) ও মনজুর আলম (১৮)। গত মঙ্গলবার ওই দুই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে জসীম তাঁর সহযোগীদের নিয়ে তাদের পথ রোধ করে মুঠোফোনে আপত্তিকর ছবি ওঠান এবং টানাহেঁচড়া করেন। এ সময় ওই ছাত্রীদের চিত্কারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। পরে ওই দুই ছাত্রী জসীম ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ আজ জসীমকে গ্রেপ্তার করে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।