উগ্রবাদের বিরুদ্ধে সব নেতা এক হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বের সব নেতাকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওবামা বলেন, ‘আমি মনে করি, সব দেশের সব নেতার দায়িত্ব উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলা।’যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রেরও কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাকস্বাধীনতায় বিশ্বাসী। তাই এ ব্যাপারে তাদের কিছুই করার নেই। কিন্তু ওই চলচ্চিত্রের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহিংসতারও নিন্দা জানান ওবামা। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ও নাগরিকের ওপর হামলার কথা উল্লেখ করে ওবামা বলেন, এটা যুক্তরাষ্ট্রের ওপরই হামলার শামিল।ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিও গুরুত্ব পেয়েছে ওবামার ভাষণে। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র।