উচ্চ আদালতে মাতৃভাষার ব্যবহারের ওপর প্রধান বিচারপতির জোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, ‘উচ্চ আদালতসহ সব ক্ষেত্রেই মাতৃভাষার ব্যবহার জরুরি। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। তাই সব ক্ষেত্রেই এ ভাষার প্রচলন হওয়া দরকার।’প্রধান বিচারপতি আজ সোমবার সকালে ভাষাশহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, উচ্চ আদালতের সব পর্যায়ে মাতৃভাষার ব্যবহার জরুরি। শুধু রায়ের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই মাতৃভাষা ব্যবহারের ওপর তিনি জোর দিয়েছেন। তিনি বলেন, এখনো সব পর্যায়ে মাতৃভাষার প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে ক্রমান্বয়ে হলেও এটা করা জরুরি।