উচ্চ আদালতেও মইনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ওরফে টুকুর করা ক্ষতিপূরণ মামলার অভিযোগ বাতিলের জন্য সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মোয়াজ্জেম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।এর আগে ২০০৯ সালের ১২ জুলাই ইকবাল হাসান মাহমুদ ওরফে টুকু ঢাকার জেলা জজ আদালতে জেনারেল মইনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেন। মামলার অভিযোগ খারিজের জন্য জেনারেল মইন নিম্ন আদালতে আরজি জানালে আদালত তা খারিজ করে দেন। নিম্ন আদালতের এই খারিজ আদেশের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন এ বছরের ২৮ জানুয়ারি সিভিল রিভিশন আবেদন করেন। আবেদনের ওপর দুই দিনের শুনানি শেষে হাইকোর্ট আজ এ আদেশ দেন।জেনারেল মইনের পক্ষের আইনজীবী ছিলেন কামরুল হক ও জয় রহমান। পরে জয় রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্ট জেনারেল মইনের সিভিল রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন।