উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কোনো সুযোগ নেই।আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।শেখ হাসিনা বলেছেন, অন্যান্য দেশে সংসদীয় সরকারব্যবস্থায় যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও আগামী নির্বাচন সেভাবেই হওয়া উচিত।শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দল বিএনপির কোনো মতামত থাকলে তা জাতীয় সংসদে এসে দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও বিএনপি সংসদে এসে মত দিতে পারে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। আর তাহলে তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব।প্রসঙ্গত, গতকাল সোমবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এর পর আজ তিনি সংবাদ সম্মেলন করেন।