উচ্চমাধ্যমিক পরীক্ষা ১ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৭ হাজার ৩৭৩ জন।আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষামন্ত্রী জানান, মোট শিক্ষার্থীর মধ্যে আটটি বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৩ মে থেকে শুরু হয়ে ৬ জুন শেষ হবে।