উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম বয়সে যে পরীক্ষাগুলো দেওয়া হয়, সেই পরীক্ষার গুরুত্ব বেশি বয়সে দেওয়া পরীক্ষার তুলনায় বেশি। উচ্চমাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবছর যখন এই পরীক্ষা শুরু হয়, তখন ভেতরে ভেতরে আমি উত্তেজনা অনুভব করি। কারণ এই পরীক্ষার্থীরা হলো তারা, যারা ভবিষ্যত্ বাংলাদেশের দায়িত্ব নেবে। যদিও আমার কষ্ট লাগে, আমরা এমন কোনো পরীক্ষা-পদ্ধতি দিতে পারিনি, যাতে পরীক্ষাটা আনন্দের একটি ব্যাপার হয়ে ওঠে। আমরা শিক্ষার্থীদের সামনে এমন একটি পরীক্ষা-পদ্ধতি দিয়েছি, যেখানে পরীক্ষা মানে কষ্টের আর নিরানন্দের ঘটনা। কেননা বর্তমান পরীক্ষা-পদ্ধতিতে মুখস্থের ওপর বেশি জোর দেওয়া হয়। সেখানে পরীক্ষার্থীরা কেবল কষ্ট করে মুখস্থ করে; আনন্দ নিয়ে পড়তে পারে না। তবে আমাদের চেষ্টা থাকবে এমন একটা পরীক্ষা-পদ্ধতি বের করা, যেখানে পরীক্ষার জন্য মুখস্থ করার কষ্ট করতে হবে না। এমন একটা সৃজনশীল শিক্ষা-পদ্ধতি আমরা শিক্ষার্থীদের দেব, যেখানে তারা তাদের মেধাকে কাজে লাগাবে; আনন্দ নিয়ে পড়বে, পরীক্ষা দেবে। আমি সারা বাংলাদেশের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আমি জানি, তারা সুন্দর ও নির্ভুলভাবে পরীক্ষা দেবে। পরীক্ষাকে চাপ হিসেবে না ভেবে আনন্দ নিয়ে পরীক্ষায় অংশ নেবে, থাকবে না কোনো উদ্বেগ। থাকবে মেধা, সৃজনশীলতা আর আনন্দ। আমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। প্রিয় পরীক্ষার্থী, তোমরা যখন পরীক্ষার হলে থাকবে তখন জেনে রেখো, আমাদের সবার শুভেচ্ছা তোমাদের সঙ্গে থাকবে।