উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শিক্ষায় দুই দশকের উত্থান-পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিষয়ক তথ্য ও গবেষণার সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যুরো অব এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (ব্যানবেইস) গত দুই দশকের (১৯৯০-২০১০) উচ্চমাধ্যমিকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নব্বইয়ের দশকের শুরুতে কয়েক বছর বিজ্ঞানের শিক্ষার্থী তুলনামূলক বেশি ছিল। এরপর আবার তা কমতে থাকে। পরের দশকের শুরুতে আবারও বিজ্ঞানের শিক্ষার্থী বাড়তে দেখা যায়। কিন্তু শেষের দিকে তা আবারও কমতে থাকে।১৯৯০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোট শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। এর পর টানা তিন বছর শিক্ষার্থী কমেছে। ১৯৯৩ সালে শিক্ষার্থী নেমে আসে ১৭ শতাংশে। ১৯৯৪ সালে একটু বেড়ে তা প্রায় ১৯ শতাংশ হয়। এরপর কমতে থাকে।১৯৯৯ সালে তা আবার বেড়ে ১৯ দশমিক ৫৬ শতাংশ হয়। ২০০২ সাল পর্যন্ত বিজ্ঞান শিক্ষার্থী ক্রমান্বয়ে বাড়তে দেখা যায়। ২০০৩ সালে বিজ্ঞানের শিক্ষার্থী ছিল মোট শিক্ষার্থীর ২৫ দশমিক ১৩ শতাংশ, ২০০৪ সালে ২৪ দশমিক ৩৬ শতাংশ, ২০০৫ সালে ২৩ দশমিক ২৫ শতাংশ, ২০০৬ সালে ১৯ দশমিক ৯৫, পরের বছর ২০ দশমিক ১৯ শতাংশ। ২০১০ সালে ১৮ দশমিক ৩৫ শতাংশ।ব্যানবেইজের ওয়েব সাইটে এখনো ২০১১ ও ২০১২ সালের তথ্য অন্তভূক্ত হয়নি। তবে এই দুই বছরের মাধ্যমিকে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১১ সালে বিজ্ঞানের শিক্ষার্থী ছিল ২১ দশমিক ৯০ শতাংশ। চলতি বছরে এই সংখ্যা ২২ শতাংশ।