এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র। আমি ভবিষ্যৎ জীবনে একজন ব্যাংক হিসাব রক্ষক হতে চাই। তাই আমি ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট অনেক এবং সময় অনেক বেশি লাগে, তাই আমি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে আমি কিছুই ঠিক করে উঠতে পারছি না যে বিবিএ করা ভালো নাকি সিএটি এবং এসিসিএ’র মতো কোর্স পূর্ণ করা ভালো। আর সিএটি এবং এসিসিএ’র শিক্ষাগত মান কি রকম? এটি কিসের সমতুল্য এবং সময় কেমন লাগবে?অমৃত রায়, দিনাজপুর সাধারণত ব্যাংকে চাকরির জন্য নির্দিষ্ট কোনো বিষয় জরুরি নয়। যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ব্যাংকে চাকরির জন্য আবেদন করা যায়। আপনি যেহেতু ভবিষ্যৎ জীবনে একজন ব্যাংক হিসাব রক্ষক হতে চান তাই আমার মনে হয় আপনি বিবিএ করতে পারেন। এই বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে এটি আপনাকে ব্যাংকিং ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। এছাড়া বিবিএ করলে আপনি মার্কেটিং, একাউন্টস, মানবসম্পদ অথবা বিভিন্ন কোমার্শিয়াল বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। সাধারণত বিবিএ শেষ করতে চার বছর সময় লাগবে। বিবিএ শেষ করে আপনি এমবিএ করতে পারেন। এসিসিএ একটি পেশাদারি ডিগ্রি। পশ্চিমা দেশগুলোতে এসিসিএ ডিগ্রিধারীদের প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশে এই কোর্সের চাহিদা বেড়েই চলেছে। বহুজাতিক প্রতিষ্ঠান, বেসরকারি এনজিও ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এই বিষয়ের বিশেষ মূল্য দিয়ে থাকে। সবগুলো কোর্স সফলভাবে পাশ করলে সিএটি করতে দেড় বছর এবং এসিসিএ করতে প্রায় তিন বছর সময় লাগবে। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা রইলো।পরামর্শ দিয়েছেন—নিসবাত আনোয়ারএইচআর কনসালটেন্ট অ্যান্ড ট্রেনারহেড অফ বিজনেস ডিভিলপমেন্ট অ্যান্ড প্রোজেক্ট, এইচআর কিটস