উচ্চশিক্ষাকে কেবল সার্টিফিকেটভিত্তিক না করার আহ্বান রাষ্ট্রপতির
উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেটভিত্তিক না হয়, তা নিশ্চিত করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজধানীভিত্তিক। বাড়ি ভাড়া করে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়, যেখানে উচ্চশিক্ষার প্রয়োজনীয় পরিবেশ ও সুযোগ-সুবিধা অনুপস্থিত। নতুন শিক্ষানীতির আলোকে বিশ্ববিদ্যালয়গুলো জাতির আশা-আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। জ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক বাংলাদেশ গঠনই বর্তমান সরকারের লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণে প্রয়োজন মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদ।রাষ্ট্রপতি আরও বলেন, ‘শিক্ষার্থীরা হবে বিজ্ঞানমনস্ক, অসাম্প্র্রদায়িক ও উদার চেতনার, যা মুক্তবুদ্ধি এবং সৃজনশীল চিন্তার ক্ষেত্রকে সম্প্র্রসারিত করবে।’নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে দেশ ও সাধারণ জনগণের কল্যাণে অবদান রাখারও আহ্বান জানান তিনি।এ সময় থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি অব ব্যাংককের সভাপতি সাইদ ইরানদুসট, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এ কে এম সাইফুল মজিদ, গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবিএম শহীদুল ইসলাম ও উপউপাচার্য আবদুর রব উপস্থিত ছিলেন।—বাসস।