উচ্চারণ-উপস্থাপনা ভালো হওয়া চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পণ্য ও সেবা বিপণন, অনুষ্ঠান উপস্থাপনা ও ব্যবস্থাপনা কার্যক্রম, অভিনয় প্রভৃতি ক্ষেত্রে শুদ্ধ-শিষ্ট উচ্চারণ বেশ কাজে লাগে। আর দেশে দিন দিন ইলেকট্রনিক মিডিয়ার (টিভি চ্যানেল ও স্যাটেলাইট রেডিও) সংখ্যা বাড়ায় খবর পড়া, অনুষ্ঠান উপস্থাপনা ও সাংবাদিকতার সুযোগ বাড়ছে। এ জন্য শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ...ভাব আদান-প্রদান আর সব ধরনের কাজকর্ম সম্পাদনে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভাষা। কিন্তু সবার উচ্চারণ এক রকম নয়। কারণ অনেকেই ভাষায় আঞ্চলিকতার প্রভাব কাটিয়ে উঠতে পারেন না। আর কেউ কেউ নিজের অজান্তেই ভুল উচ্চারণ করেন। সে জন্য ক্যারিয়ার গঠন বা পেশাগত উৎকর্ষ সাধনে শিক্ষায় ভালো ফল, জ্ঞান-দক্ষতা ও অভিজ্ঞতাসহ বিভিন্ন গুণাবলি থাকার পাশাপাশি শুদ্ধ উচ্চারণ আর সুন্দর উপস্থাপনা জানতে হবে। বিশেষ করে, বর্তমানে কোনো পণ্য ও সেবা বিপণন, অনুষ্ঠান উপস্থাপনা, অভিনয়, ব্যবস্থাপনা কার্যক্রম আর দ্রুত বিকাশমান ইলেকট্রনিক মিডিয়ায় (টিভি-রেডিও) সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ।একটি বহুজাতিক কোম্পানির ঢাকা অফিসের বিক্রয় মহাব্যবস্থাপক এ কে এম শোয়েব জানান, স্বল্প সময়ে তাঁর চাকরি হওয়া থেকে শুরু করে এ রকম একটি বড় দায়িত্ব পাওয়ার পেছনে শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি বেশ কাজ করেছে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে নিয়োগের সময় তাঁর কোনো কোনো বন্ধু ভালো ফল করা সত্ত্বেও উচ্চারণে আঞ্চলিকতার টান থাকায় এই চাকরি পাননি।তাই যাঁদের কথায় শ্রুতিকটু আঞ্চলিকতার ছাপ আছে, তাঁরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারেন। তবে এটি যে কাজ, চাকরি ও পদোন্নতি পাওয়ার একমাত্র মাপকাঠি নয়, অনেকগুলোর একটি, তা-ও মনে রাখতে হবে।কেন প্রয়োজন শুদ্ধ উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি ও উপস্থাপনার প্রয়োজন কেন? এ প্রশ্নের উত্তরে আবৃত্তিকার বিপ্লব বালা জানান, বাজারে পণ্য বিক্রি থেকে আধুনিক চাকরির জগত—সব জায়গায়ই প্রয়োজন হয় কথাবার্তার। যিনি কথা শুনবেন, তিনি আকৃষ্ট হলে তাতেই আপনার সার্থকতা। কারণ বাচনভঙ্গি আর উচ্চারণে সমস্যার কারণে অনেকেই অধিকাংশ ক্ষেত্রে শ্রোতার দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। উচ্চারণ শ্রুতিমধুর হলে আর এমন সমস্যা হয় না।এ সম্পর্কে দেশের প্রখ্যাত আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়ের ভাষ্য, ‘সুন্দর উচ্চারণভঙ্গির মানুষ তার প্রতিটি ক্ষেত্রেই সুবিধা পেয়ে থাকে। এ গুণ সবার সঙ্গে সম্পর্কটি বাড়িয়ে দেয়। সবার কাছে আপনার গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেবে শিষ্ট উচ্চারণরীতি। আপনি হয়ে উঠতে পারবেন একজন যোগাযোগ-দক্ষ মানুষ। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, এই গুণগুলো আপনার কাজে আসবেই।’ সমস্যাটা যেখানেঘর আর কর্মক্ষেত্রে ভাষার ব্যবহার যে এক রকম হওয়া উচিত নয়, তা আমাদের দেশে অনেকেই বুঝেন না। কেউ কেউ আঞ্চলিক উচ্চারণভঙ্গিটা এড়াতে পারলেও করতে পারেন না শুদ্ধ উচ্চারণ। আবার অনেকেই এ দুটো ঠিকঠাকভাবে সামাল দিতে পারলেও থেকে যায় জড়তা। যেকারণে কথা বলার উদ্দ্যেশটা কখনো কখনো বিফলে যায়।আছে সমাধানআঞ্চলিকতার সমস্যা প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, এটি একটি প্রকৃতিগত নিয়ম। ভাষাবিদদের মতে, প্রতি ৪৭ মাইল পরপর পরিবর্তিত হয় মানুষের উচ্চারণভঙ্গি। এ কারণেই এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের মানুষের ভাষা ভিন্ন হয়ে থাকে। তিনি আরও বলেন, ‘আঞ্চলিক উচ্চারণদোষ প্রকৃতি প্রদত্ত হলেও প্রতিটি দেশেরই একটি নির্দিষ্ট উচ্চারণরীতি বা উচ্চারণভঙ্গি থাকে। তাই ঘরে বা এলাকার মানুষের সঙ্গে আঞ্চলিক উচ্চারণে কথা বললেও অন্তত বাইরের পরিবেশে একটি নির্দিষ্ট উচ্চারণরীতি বা উচ্চারণভঙ্গি ব্যবহার করা উচিত। তবে অনেকেই মনে করেন, আঞ্চলিক উচ্চারণ এড়িয়ে শিষ্ট উচ্চারণে কথা বললে আঞ্চলিক উচ্চারণটা ভুলে যাওয়ার আশঙ্কা থাকে বা শিকড়চ্যুত হতে পারেন। কিন্তু যিনি সুষ্ঠু ও শিষ্ট উচ্চারণ রপ্ত করতে পারেন, তিনি পারদর্শী হয়ে ওঠেন তাঁর আঞ্চলিক উচ্চারণভঙ্গিতেও। তাই সুষ্ঠু ও শিষ্ট উচ্চারণভঙ্গি কখনোই আপনার আঞ্চলিক উচ্চারণভঙ্গিকে ভুলিয়ে দেবে না।’ শিখতে চাইলেউচ্চারণ-সমস্যা, জড়তা আর ভয় কাটিয়ে উঠতে আপনি আবৃত্তি, বিতর্ক, উচ্চারণ এবং সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা প্রভৃতি বিষয়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে পারেন। আর মনে রাখতে হবে, সাহস আর আত্মবিশ্বাস। এই কোর্সগুলো সাধারণত এক থেকে ছয় মাসমেয়াদি হয়ে থাকে। এ বিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠনের ঠিকানা: কণ্ঠশীলন (আবৃত্তি প্রশিক্ষণবিষয়ক)ছাত্র-শিক্ষককেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়।০১৫৫২৩২৭৩০৫ বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া-বিজেম (জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান)।২৫৭/৮ এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, ঢাকা। ০১৭১৫৮২২৭৭৮।অদ্রি, ১৩ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ০১৭১১৪০৭৪৯৫।ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ১২ ঢাকা হাউজিং, উত্তর আদাবর, শ্যামলী, ঢাকা।০১৭১১৫৪১৫৬৬।এ ছাড়া কথা ও মুক্তধারাসহ আরও কিছু সংগঠন এ ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রে (টিএসসি) ব্যানার টানিয়ে বা হাতেলেখা পোস্টার সাঁটিয়েই সাধারণত এসব সংগঠন আগ্রহীদের প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানায়। খরচাপাতিএসব সংগঠন ও প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণের মেয়াদ ধরনভেদে খরচ পড়বে ৫০০ থেকে আট হাজার ৫০০ টাকা।