উচ্চারণগুলি শোকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না,হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না;কতগুলি রাজহাঁস দেখি,নরম শরীর ভরা রাজহাঁস দেখিকতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি নাশিশুটিকে কোথাও দেখি না।তবে কি বউটি রাজহাঁসতবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ?অনেক যুদ্ধ গেলঅনেক রক্ত গেলশিমুল তুলোর মতো সোনা-রুপো ছড়াল বাতাস।ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না,নরম নোলকপরা বোনটিকে আজ আর কোথাও দেখি না।কেবল পতাকা দেখি,কেবল পতাকা দেখি,স্বাধীনতা দেখি!তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা?তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব?মুক্তিযুদ্ধের কবিতা, সম্পাদক: আবুল হাসনাত, অবসর প্রকাশনী