উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে সদরঘাট থেকে গুলিস্তান—এই পথের অতি পরিচিত বাহন জুড়িঘোড়ার গাড়ি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উচ্চৈঃশ্রবার উচ্চাভিলাষ’ আপাতদৃষ্টিতে গাড়িটানা ওই ঘোড়াগুলো নিয়েই। এরা অবারিত মাঠের ঘোড়া নয়। এদের জীবনে কোনো বৈচিত্র্য নেই। এরা চক্রে আবদ্ধ। যেমন আবদ্ধ এই সমাজ, এই সমাজের মানুষ।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাঁ-নেসার ওসমান পরিচালিত চলচ্চিত্রটি সাংবাদিকদের দেখানোর উদ্যোগ নেওয়া হয়। দেখানোর পর চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করেন।গাড়িটানা ঘোড়াগুলোকে মালিক বাঁচিয়ে রাখে নিজের জীবিকার স্বার্থে। প্রান্তরে ছোটার আনন্দ এদের নেই। মালিক এদের বাঁচার মতো বাঁচতেও দেয় না, সহজে এদের মরণও হয় না। ছবি দেখতে দেখতে কানে আসে চাবুকের শব্দ। ঘোড়া দৌড়ায়, কানে আসে খুরের আওয়াজ। চলচ্চিত্রটির ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, জাঁ-নেসার ওসমান চাবুক মেরেছেন মূক হয়ে থাকা সমাজের গায়ে। তিনি বলেন, ছবিটিতে আন্তর্জাতিক রাজনীতি, চুপসে যাওয়া পৃথিবী, বৈষম্য-অত্যাচারের কথাই বলা হয়েছে।চলচ্চিত্রের ধারাবিবরণীতে শোনা যায়, ‘সারা বিশ্ব এখন সরকারি দল আর বিরোধী দলে বিভক্ত।...কোথাকার এক ভিন জাতের পুঁচকে অ্যাম্বাসেডর, হাইকমিশনার বা ইউএন মিশন আমাদের ঝগড়া মেটায়। ধিক।’ পর্দায় দুই ঘোড়ার বিবাদ দর্শকের দৃষ্টি কাড়ে।আলোচকদের একজন ছিলেন হূদেরাগ চিকিৎসক রাকিবুল ইসলাম। তিনি বলেন, রক্তনালির ‘ব্লক’ সরিয়ে রোগীকে সুস্থ করাই তাঁর কাজ। সমাজের ব্লক সরানোর কাজ করবে জাঁ-নেসার ওসমানের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।