উচ্ছেদের গুজবে কক্সবাজারে ডিসির কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে হিলটপ সার্কিট হাউসের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের গুজবে আজ সোমবার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে ওখানকার বাসিন্দারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এবং বিষয়টি নিয়ে আলোচনার পর বিক্ষোভকারীরা চলে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার হিলটপ সার্কিট হাউসের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন উচ্ছেদ বন্ধের দাবিতে বেলা ১১টার দিকে ডিসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। তারা এ ব্যাপারে ডিসির কাছে স্মারকলিপিও দেয়। ডিসি গিয়াসউদ্দিন আহম্মদ পরে তাঁর কার্যালয়ের বাইরে এসে উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ওই এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। তবে সেখানে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। প্রকৃত অবস্থা যাচাই করে দেখতে একটি তালিকা করা হবে বলে তিনি জানান। ডিসি গিয়াসউদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।