উজ্জীবিত হও মুক্তিযুদ্ধের চেতনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের অনুপ্রেরণাও। সেই অনুপ্রেরণায় ও চেতনায় উজ্জীবিত হও। সবাই মিলে এই দেশটা গড়তে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে হবে।প্রথম আলো ও টেলিটকের আয়োজনে গতকাল শুক্রবার কক্সবাজার ও টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব আহ্বান জানান।কক্সবাজার: বেলা সাড়ে তিনটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। এরপর শিক্ষার্থীদের শপথ পাঠ করান কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।বক্তব্য দেন কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহামঞ্চদ নুর নবী, মাদ্রাসা তৈয়্যবিয়া সুন্নিয়া তাহেরিয়ার উপাধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন মো. তারেক, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, টেলিটকের উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. নুরুল কবির।গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট জাতীয় উৎসবে আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতী ছাত্রী সীলমা সুবাহ রাইসা বন্ধুদের উদ্দেশে বলে, ‘চলো আমরা হাত তুলে শপথ নিই, ইয়াবা প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব।’এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ভালো শিক্ষার্থীরা কোনো দিন মাদক নেয় না। তোমাদেরও সব সময় মাদক থেকে দূরে থাকতে হবে। উৎপল শুভ্র বলেন, ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে কৃতীদের এগিয়ে যেতে হবে। নইলে এই অর্জন কোনো কাজে আসবে না। হাবিবুল বাশার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। নইলে শরীর-মন ঠিক রাখা যাবে না।মো. মনিরুজ্জামান বলেন, ভালো মানুষ হতে হলে ভালো ফল অর্জন করতে হবে। অনুষ্ঠানে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রেস্ট এবং এই তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি সঞ্চারক প্রদান করা হয়।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বন্ধুসভার সদস্য রিফাতুল ইসলাম, পলি চৌধুরী, সুবর্ণা বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, তাসনুহা রুমকি, সুজয় আচার্য, সোহেলী আক্তার ও তাসনিয়া হোসেন। এর আগে কৃতীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা।টাঙ্গাইল: জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর টাঙ্গাইল জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর। ধন্যবাদ জ্ঞাপন করেন টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি শিশির দাস।প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ সেকান্দার হায়াত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মেধা কাজে লাগিয়ে সব অনিয়ম, অসংগতি দূর করে বাংলাদেশকে মর্যাদার জায়গায় নিয়ে যেতে হবে। সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হুদা বলেন, কখনো মুখস্থনির্ভর হবে না। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) টাঙ্গাইল শাখার সহসভাপতি বাদল মাহমুদ বলেন, তোমাদের শিক্ষা গ্রহণে যেসব সাধারণ মানুষ অবদান রেখেছেন, তাঁদের কথা সব সময় মনে রাখবে। টেলিটকের কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘এই অনুষ্ঠানে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।’প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের অনুপ্রেরণাও। সেই অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সবাই মিলে এই দেশটা গড়তে হবে।’অনুষ্ঠানে ভালো ফলের জন্য বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং মধুপুর শহীদ সঞ্চৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী এলেন মল্লিক, মৌমিতা বিশ্বাস, লাভলী ও কলি।