উডককের কাঠপ্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ধবলধোলাই। ভারতে গিয়ে সিরিজ হার। ঘরের মাঠে পাকিস্তানের কাছে লজ্জা। অস্ট্রেলিয়ার সঙ্গে তো যাচ্ছেতাই। অথচ সেই নিউজিল্যান্ডই কিনা আজ ‘মাথা নোয়াবার নয়’।পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে কিউইরা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে নকআউট পর্ব। বাকি আছে আরও একটি ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে। এই লঙ্কান-বাধা টপকে কিউইদের এখন একটাই স্বপ্ন—শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করা।দলটির বাঁহাতি স্পিনার লুক উডককের কথাতেও ভেসে এল সেই স্বপ্ন, ‘আমাদের ভাবনা কেবল গ্রুপ পর্বের খেলাগুলো নিয়ে। এই ধাপটা ভালোয় ভালোয় শেষ করতে চাই। নকআউট পর্ব নিয়ে আমরা এই মুহূর্তে কিছুই ভাবছি না।’ ১৮ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা। বিশ্বকাপের স্বাগতিক দেশ হলেও এই ম্যাচটি কুমার সাঙ্গাকারাদের খেলতে হচ্ছে দেশের বাইরে। গ্রুপ পর্বের শীর্ষ অবস্থানটা ধরে রাখা না-রাখা এই ম্যাচটির ওপরই নির্ভর করছে বলে মনে করছেন উডকক, ‘শীর্ষে থেকে প্রথম ধাপ শেষ করাটা হবে দারুণ। শুক্রবারের পরেই এটা জানা যাবে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেটা হবে দারুণ একটা ব্যাপার।’শ্রীলঙ্কা দেশের বাইরে খেলবে বলে যে নিউজিল্যান্ড বাড়তি সুবিধা পাবে—এমনটা মনে করেন না উডকক। এ নিয়ে তাঁরা নাকি মোটেও ভাবছেন না। তবে ভাবনা একটা আছে। সেটা কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে। ইনজুরির কারণে কানাডার বিপক্ষে খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষেও মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তবে আশার কথা, তাঁর ডান হাঁটুর লিগামেন্টের ব্যথা কিছুটা কমেছে। উডকক বলেছেন, ‘দু-তিন দিন ধরে ও (ভেট্টোরি) চিকিৎসা নিচ্ছে। খেলায় ফিরতে তার আরও কিছুদিন সময় দরকার। তবে সে খুব দ্রুত সেরে উঠছে।’ ওয়েবসাইট।