হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তরদানের জন্য শিক্ষার্থীদের বোর্ড-নির্ধারিত পাঠ্যবইটির প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে।উত্তরদানের সময় অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য যে প্রশ্নগুলো করা হয়, প্রশ্নানুযায়ী উত্তরগুলোর মধ্যে যেন দক্ষতার বিভিন্ন ধাপের ভিত্তিতে উত্তর করা হয়। কেননা, বিভিন্ন ধাপের জন্য আলাদা করে নম্বর নির্ধারিত থাকে।এ কারণে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার উদ্দেশ্যে পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় সম্পর্কেও ধারণা রাখতে হবে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক, খ, গ, ঘ—ধারাবাহিকভাবে উত্তর করবে।বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এ+ নম্বর পেতে হলে বহুনির্বাচনী প্রশ্নে পূর্ণ নম্বর পেতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।বহুনির্বাচনীর জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর সরাসরি পাঠ্যবইয়ে থাকছে। অনুধাবন ও উচ্চতর দক্ষতার বহুনির্বাচনী প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ভালো জানার ভিত্তিতে সঠিকভাবে উত্তর নির্বাচন করতে হবে। অনেক সময় কোনো কোনো শিক্ষার্থীর কাছে একাধিক উত্তর সঠিক বলে মনে হতে পারে। এ ক্ষেত্রে পাঠ্যসূচির আলোকে বিবেচনা করলে সঠিক উত্তরটি খুঁজে নেওয়া সহজ হবে।উপাখ্যানগুলোর শিক্ষণীয় বিষয় কী এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে ধারণা রাখতে হবে।জীবনীগুলো থেকে কী আদর্শ নেওয়া যায় এবং জীবনীর উক্তিগুলোর গুরুত্ব বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করতে হবে।দুই ঘণ্টার মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে। বাকি ১০ মিনিট রিভিশনের জন্য রাখবে, অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নোত্তর করার জন্য শিক্ষার্থী ২০ মিনিট সময় পাবে।